চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের জন্য তৈরি হতে বললেন মাশরাফি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:১২ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
স্পোর্টস
A A
এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে বলছেন মাশরাফি (ছবি: চ্যানেল আই অনলাইন)

এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে বলছেন মাশরাফি (ছবি: চ্যানেল আই অনলাইন)

বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের শুরু ২০১৫ বিশ্বকাপ থেকে। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা। পরে দেশের মাটিতে জায়ান্ট দলগুলোর বিপক্ষে সিরিজ জয়। টাইগাররা সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলে। আগামী ওয়ানডে বিশ্বকাপে লক্ষ্যটা যে আরও বড় থাকবে, সেটাই মনে করিয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা। সতীর্থদের উদ্দেশ্যে অধিনায়ক বললেন, ২০১৯ বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে।

ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করে শনিবার সকাল পৌনে দশটায় ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি, ‘এবার যেটা পারিনি, পরবর্তী সময়ে এই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এখন সময় এগুলোকে আরো এগিয়ে নেয়ার। পরের যে টুর্নামেন্ট আছে, সেখানে ভালো খেলার জন্য এখন থেকেই তৈরি হওয়া উচিত। মেন্টালি, ফিজিক্যালি ও স্কিল- সবদিক থেকেই।’

ইংল্যান্ডের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটিং নিয়ে অতটা সমস্যায় পড়তে না হলেও বোলিংয়ে কন্ডিশন ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। ইংলিশদের মাটিতেই আগামী বিশ্বকাপ। পরেরবার এর পুনরাবৃত্তি দেখ চান না মাশরাফি, ‘পরবর্তী সময়ে আমাদের পরিণত হতে হবে। গ্রুপ হিসেবে বোলিংয়ে ভালো করতে হবে। এ ধরনের ফ্ল্যাট উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটি বুঝতে হবে।’

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলতে পারায় খুশি মাশরাফি। ফাইনাল খেলার সুযোগ হারানোয় আক্ষেপ যদিও সেটির চেয়ে বেশি, ‘ভালো লাগছে। তারপরও খারাপ লাগা তো আছেই। যেহেতু ভালো সুযোগ পেয়েছিলাম। সুযোগ তো ছিলই, কারণ নকআউট পর্যায়ে খেলায় সুযোগ সবসময় থাকে। কিন্তু আমরা সুযোগটা নিতে পারিনি। সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে, সিরিজ আছে। আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে ভালো করবে বাংলাদেশ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT