চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের জন্য একজোট যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

একজোট হওয়ার সিদ্ধান্ত আগেই এসেছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকান ফুটবল ফেডারেশন মিলে ‘২০২৬’ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী। ফিফার টিকিট পেলে প্রথমবারের মত তিন দেশ মিলে ফুটবলের বিশ্বআসর আয়োজনের নজিরে নাম উঠে যাবে এই তিন রাষ্ট্রের।

২০২০ সালে ফিফার সদস্য ২০৯টি দেশের ভোটে ঠিক হবে, কে হবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক। বিশ্বকাপের মূল পর্বে দল সংখ্যা ৩২টি থেকে ৪৮টিতে বাড়ানোর পর ওই আসরই হবে প্রথম টুর্নামেন্ট।

যদি উত্তর আমেরিকার এই দেশগুলো আয়োজক হওয়ার ভোটাভুটিতে জেতে, তাহলে কোন দেশে কতটি ম্যাচ হবে তারও একটি রূপরেখা এসেছে। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টের ৬০টি ম্যাচ হবে। ১০টি করে ম্যাচ আয়োজন করবে কানাডা ও মেক্সিকো।

১৯৯৪ সালে শেষবার উত্তর আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। ২০২২ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভীষণভাবে আগ্রহী ছিল। করে কাতারের কাছে হেরে যায় আয়োজকের লড়াইয়ে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আবারো বিশ্বকাপ আয়োজকের দৌড়ে ফিরে এলো। নিজেদের দাবি শক্তিশালী করতে সঙ্গে নিলো কানাডা এবং মেক্সিকোকে।

কানাডা এর আগে বিশ্বকাপের আয়োজন না করলেও মেক্সিকো দুবার আয়োজক ছিল। ১৯৭০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজন করেছিল তারা। এরপর করেছিল ১৯৮৬ সালে। কানাডা বিশ্বকাপই খেলেছে মাত্র একবার, ১৯৮৬ সালে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় কৃষি কোম্পানির অনিয়ম প্রকাশ করে ১০ কর্মীর পত্রিকা পেলো পুলিৎজার

পরবর্তী

মোস্তাফিজ বলে গেলেন, ‘আগের চেয়েও ভাল করতে চাই’

পরবর্তী

মোস্তাফিজ বলে গেলেন, ‘আগের চেয়েও ভাল করতে চাই’

শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব আর অপুকে নিয়েই হবে ‘অপুর সংসার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT