চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের চেয়ে অ্যাশেজই এগিয়ে: রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদিন আগেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ১৯৬৬তে ফুটবল বিশ্বকাপ জেতার পর দ্বিতীয়বার ব্রিটেনজুড়ে চলছে আনন্দ। শিরোপা জিতে খুশি হলেও ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুট বলছেন, বিশ্বকাপ বড়, তবে আসন্ন অ্যাশেজ এখনো তার চেয়ে বড়।

রুট না বললেও বোঝা যায়, ইংল্যান্ডের কাছে অ্যাশেজ কত বড়। বিশ্বকাপ জেতার দুদিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো লন্ডনের রাজপথে ছাদখোলা বাসে সেলিব্রেশন হয়নি মরগান-রুটদের। ক্রিকেট ইতিহাসের এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।

অথচ ২০০৫ অ্যাশেজ জেতার পর অ্যান্ডু ফ্লিনটফরা ছাদখোলা বাসে লন্ডনের রাজপথে সেলিব্রেশন। তখন রানী কর্তৃক বাকিংহাম প্যালেসের অভ্যর্থনায় সমগ্র স্কোয়াডকে ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য উপাধি দেয়া হয়।

১ আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। রুট বলেন, ‘সিরিজটি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত। এটি (অ্যাশেজ) সবসময়ই বিশেষ। দুই সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে। এটা যেভাবে আবহ তৈরি করে; লোকেরা উত্তেজিত হয়। এটা টেস্ট ক্রিকেটের অন্যকোনো সিরিজের মতো নয়। আমি সত্যিই এর জন্য উন্মুখ। এটি বিশাল কিছু। বিশেষত ইতিহাসের কারণে, এটি আরও বড় হয়। এমন কি বিশ্বকাপের চেয়েও।’

বিশ্বকাপ জিতলেও অস্ট্রেলিয়ার চেয়ে ভালো অবস্থায় নেই ইংল্যান্ড। এমনটাই বলছেন রুট, ‘যাই জিতি না কেন, আমরা আসলেই বেশি ভালো জায়গায় নেই। আমাদের নিয়ে একধাপ এগিয়ে কথা হবে, তবে আমাদের পেছনের কথাও ভাবতে হবে।’

শিরোপা জেতা নিয়ে সাদা জার্সির নেতার বক্তব্য, ‘রোববারের জয়ের অনুভবটা দারুণ। এই অভিজ্ঞতা অর্জন করা খুবই উত্তেজনাকর। তবে অ্যাশেজের সর্বদাই একটি ভিন্ন দিক থাকে এবং সেটা নিজের মতো করেই সামনে চলবে।’

Reneta

৫০ ওভারের সাফল্যের সঙ্গে অ্যাশেজ ট্রফিটা যোগ করতে পারলে কেমন হবে? রুট বলছেন, ‘সর্বোচ্চ’। আমরা এখন অর্ধেক পথে। অনেক কঠিন কাজ, কিন্তু আশা করি, আমরা তা করতে পারব।’

রোববার লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে মূল ওভার ও সুপার ওভারে টাই করার পর বাইন্ডারির হিসাবে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজইংল্যান্ড ক্রিকেটবিশ্বকাপ-২০১৯রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT