আর্সেনাল প্লেমেকার মেসুত ওজিল বলেছেন, বিশ্বকাপের আগেই তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন।
রোববার বার্নলির বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচ থেকে ছিটকে যান। তার ক্লাব ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার জানান, ২৯ বয়সী এই ফুটবলার হয়তো মৌসুমের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না। তখনই ওজিলকে নিয়ে জার্মানদের দুশ্চিন্তা শুরু হয়।
দেশবাসীকে আশ্বস্ত করে ওজিল টুইটারে লিখেছেন, ‘নিশ্চিত থাকুন, যথা সময়ে আমি সুস্থ হয়ে উঠবো।’
রাশিয়া বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ ১৭ জুন, মেক্সিকোর বিপক্ষে।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওজিল আর্সেনালের হয়ে তিনটি এফএ কাপ জিতেছেন।
আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় তিনি। এই প্লেমেকারের সাপ্তাহিক বেতন সাড়ে তিন লাখ পাউন্ড।







