চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে মেয়েদের হোম সিরিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:২৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হঠাৎ করেই বদলে গেছে নারী ক্রিকেট দল। মাশরাফী-সাকিব-তামিমদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে সালমা-জাহানারা-রুমানাদের জয়রথ। মাত্র এক মাসের ব্যবধানে সাফল্যের মুকুটে তিনটি পালক যোগ করেছে টিম টাইগ্রেস। অনেকটা বিস্ময়করভাবেই টিম টাইগ্রেস দলে ঘটেছে নবজাগরণ।

ফলশ্রুতিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যাও বাড়ছে মেয়েদের। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে হোম সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন সালমা-রুমানারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, এশিয়ার একাধিক দলের সঙ্গে দেশের মাটিতে সিরিজ আয়োজনের কথা চলছে।

চ্যানেল আই অনলাইনকে নাদেল বললেন, ‘বিশ্বকাপের যথাযথ প্রস্তুতির জন্য আমরা সিরিজ আয়োজনের চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি। আমরা চাচ্ছি এশিয়ার কোনো দলের সঙ্গে খেলতে।’

বিসিবির অন্য একটি সূত্র জানাচ্ছে, পাকিস্তানের সঙ্গে হতে পারে মেয়েদের সিরিজ। ২০১৫ সালের সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার পরও পাকিস্তান সফর করেছিল টিম টাইগ্রেস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাকিস্তান সফরের অনুমতি পাওয়ার পর দল পাঠায় বিসিবি।

সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল সালমা খাতুনের দল। বিনিময়ের অংশ হিসেবেই আগামী মাসে বাংলাদেশে আসতে পারে পাকিস্তান নারী দল।

Reneta

সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মেয়েদের আবার দেখা যাবে মাঠের লড়াইয়ে। তার আগেই অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমা-রুমানারা। ২৮ ক্রিকেটারকে নিয়ে বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে মেয়েদের ক্যাম্প। হালকা জিমের পর ইনডোরে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন।

মেয়েদের মূল ক্যাম্প হবে চট্টগ্রামে। শনিবার থেকে শুরু হবে টানা অনুশীলন পর্ব। শুক্রবার সেখানে রওনা হওয়ার কথা সালমাবাহিনীর।

এশিয়া কাপের শিরোপা জয় মেয়েদের সাফল্যে সবচেয়ে বড় মুকুট। সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়। পরে নেদারল্যান্ডসে আট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শ্রেষ্ঠত্ব। সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা।

এতসব সাফল্যের দৃশ্যায়ণ মঞ্চস্থ হয়েছে মাসখানেকের (জুন-জুলাই) ব্যবধানে। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপেও বড় সাফল্য উপহার দেয়ার সংকল্প ক্রিকেটারদের মাঝে।

আসছে ৯ নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। সালমা-রুমানাদের একে একে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT