চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকবির জন্মজয়ন্তীতে চ্যানেল আইয়ে রবীন্দ্রমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৭, মে ২০১৫
বিনোদন
A A

বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নতুন উচ্চতায় আসীন করা শিল্পের অনবদ্য কারিগর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী আজ শুক্রবার। অসাধারণ স্রষ্টা, প্রবাদপ্রতিম এই সাহিত্যিকের জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই চত্বরে দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্রমেলা’।

চ্যানেল আইয়ের চত্বরে রবীন্দ্রমেলার খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে শুক্রবার সকাল থেকে দিনব্যাপি পরিবেশিত হচ্ছে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে পাঠ ও রবীন্দ্র রচনাবলীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে বেশ কিছু চমক।

অনুষ্ঠানটি দর্শকদের জন্য চ্যানেল আই চত্বর থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এ বছর রবীন্দ্রমেলা সম্মাননা পেলেন নাট্যজন এবং রবীন্দ্র গবেষক আতাউর রহমান। রবীন্দ্রমেলা সম্মাননা ঘোষণার পর আতাউর রহমান বলেন, ‘আমি মৃত্যুর পর পুরস্কারে বিশ্বাস করি না’। আমাকে রবীন্দ্রনাথের এমন একটি সম্মানে ভূষিত করা হলো এজন্য আমি চ্যানেল আইয়ে’র প্রতি কৃতজ্ঞ। সত্যিই আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি।’

এর আগে রবীন্দ্রমেলা সম্মাননা পেয়েছেন, কলিম শরাফী, অজিত রায়, ফাহমিদা খাতুন, ড. আনিসুজ্জামান, সাদী মহম্মদ, ড. আহমদ রফিক এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মজয়ন্তীরবীন্দ্রনাথরবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT