চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আজ বৈঠকে বসেছেন ইসি পুনর্গঠনে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। তবে ইসি পুনর্গঠনে প্রতিটি রাজনৈতিক দলের ৫ জনের নাম প্রদানের কথা থাকলেও এখনও নাম দেয়নি বেশ কিছু বড় রাজনৈতিক দল।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

আরও রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচন কমিশনে আরো কাদেরকে নেয়া যায় এবং কিভাবে স্বচ্ছতা বজায় রেখে ও বিতর্কের উর্দ্ধে থেকে কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে সেই মতবিনিময় সভায়।

আমন্ত্রণ পাওয়া বিশিষ্ট নাগরিকরা ইসি পুনর্গঠনে কমিটির এই উদ্যোগকে বির্তকমুক্ত নির্বাচন কমিশন গঠনে শুভ উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।

Reneta

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ আজ সোমবার রাতে বৈঠক ডেকেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেরও বৈঠক হওয়ার কথা।

বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সদস্য হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীন আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনসার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT