চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্ত ছিটের বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৪:৩৩ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশে অর্ন্তভুক্ত হওয়া ছিটের বাসিন্দাদের জরুরী নাগরিক সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর বৈঠকে শেষে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, ৩ মাসের মধ্যে পল্লী বিদ্যুৎ এর লাইন স্থাপনের কাজ শুরু হবে। এই সময়ে সৌর বিদ্যুৎ সরবরাহ করা যায় কি না তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৬৮ বছরের পরিচয়হীনতার অবসান ঘটেছে বাংলাদেশে অর্ন্তভুক্ত হওয়া ১’শ ১১ টি ছিটমহলের বাসিন্দাদের। চলতি অর্থবছরের বাজেটে ছিটমহলের উন্নয়নে ২’শ কোটি টাকার বরাদ্দও দিয়েছেন অর্থমন্ত্রী। তবে এই মুহর্তে স্বাস্থ্য, শিক্ষার সুবিধা থেকে ছিটের বাসিন্দারা যেনো কোনভাবেই বঞ্চিত না হন, সেজন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছিটবাসীদের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। আমরা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য কাজ শুরু করব। এর মধ্যে রাস্তাঘাট, স্কুল, উপাসনালয়, কমিউনিটি ক্লিনিক ও বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান মন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন আগামী তিন মাসের মধ্যে ছিটবাসীদের জন্য বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ শুরু করা হবে।

অর্থবছরের ২য় একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে ৯টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে পূর্বাচল প্রকল্পে স্থায়ী প্রদর্শনী কেন্দ্র নির্মাণের প্রকল্প রয়েছে। ২০১৮ সাল থেকে ঐ ভেন্যুতে বাণিজ্য মেলা আয়োজনের পরিকল্পনা সরকারের। মন্ত্রী জানান, তিনটি অর্থ বছরে প্রকল্পটির কাজ শেষ হলে বানিজ্য মেলা স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত শেরে বাংলা নগরের মেলা অনুষ্ঠিত হবে।

একনেক বৈঠকের সংবাদ সম্মেলনে জুলাই মাসের মূল্যস্ফীতির তথ্যু জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। জুন মাসের চেয়ে .১১ শতাংশ বেড়ে সাধারন মূল্যস্ফীতি দাড়িয়েছে ৬.৩৬ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একনেক বৈঠকছিটমহল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই নদীতে নামার প্রস্তুতি জেলেদের

এপ্রিল ৩০, ২০২৬

ফিফা সভাপতির নিরাপত্তায় গাড়িবহর দিলো না কানাডা পুলিশ

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

জামিন পেলেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি ইমি

এপ্রিল ৩০, ২০২৬

বজ্রপাতের সময় যা করবেন!

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT