চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্ত ছিটমহলগুলোতেও বইছে ভোটের হাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মত ভোটের হাওয়া লেগেছে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতেও। এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া দেশের সর্ব বৃহৎ ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ার ছড়াসহ ১১১টি ছিটমহলের ভোটারদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ।

চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোট নিয়ে আলোচনা। ছিটবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এমন সরকারই বেছে নেয়ার কথা জানান তারা।

দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ২০১৫ সালের ৩১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশ-ভারত ছিট বিনিময় হয়। এতে বাংলাদেশের নাগরিকত্ব পায় কুড়িগ্রাম-লালমনিরহাট ও পঞ্চগর জেলার ১১১টি বিলুপ্ত ছিটমহলের ৩৭ হাজার ২৬৯ জন মানুষ। এসব ছিটমহলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে প্রায় ২২ হাজার মানুষ।

Banglabid

এর মধ্যে দেশের সর্ববৃৃহত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ভোটারের সংখ্যা ৩ হাজার ১৭২জন।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য ভোটারের সাথে ভোট প্রয়োগ করে সংসদ সদস্য নির্বাচিত করতে পারবেন বলে খুশি দাসিয়ারছড়ার ভোটাররা।

ভোটার হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট প্রয়োগ করে দেশের সরকার নির্বাচন করতে পারবেন বলে গর্ববোধ করছেন তারা। নিজেদের ভাগ্য উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথাও জানান তারা।

Reneta

ছিট বিনিময়ের পর থেকে সরকারি নানামুখী কর্মসূচির আওতায় দেশের উন্নয়নে মূল ধারায় একিভুত হওয়া এসব মানুষের আশা নির্বাচিত নতুন সরকার তাদের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

জাতীয় সংসদ নির্বাচনে সদ্য বিলুপ্ত ছিটমহলের ভোটাররা যাতে নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার কথা জানালেন এ নির্বাচন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনছিটমহলবিলুপ্ত ছিটমহল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT