চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্তির পথে চিতাবাঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৬
পরিবেশ
A A

ক্ষিপ্রগতির জন্য বিখ্যাত পেশিবহুল হিংস্র প্রাণী চিতাবাঘ। কিন্তু সেই একই ক্ষিপ্রগতিতে তারা এগিয়ে চলেছে বিলুপ্তির দিকে।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় প্রাণীটির কমতে থাকা সংখ্যার কথা উল্লেখ করে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে। গবেষণাটির হিসেব অনুসারে, বিশ্বজুড়ে বনে জঙ্গলে এখন মাত্র ৭ হাজার ১শ’টি চিতা টিকে আছে।

বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত এলাকার বাইরেই ৭৭ শতাংশ চিতার বসবাস হওয়ার কারণে মানুষের হাতে বারবার পড়ছে এগুলো। এছাড়াও দিন দিন মাঠ আর বনগুলো মানুষ বসতি স্থাপন ও কৃষিকাজের জন্য দখল করতে থাকায় একদিকে যেমন চিতাদের বাসস্থান কমছে, তেমনি যথেষ্ট শিকার পাচ্ছে না তারা। আর এ কারণেই বিপদে পড়ে গেছে বিশ্বের দ্রুততম এই স্তন্যপায়ী প্রজাতি।

চিতাবাঘকে তাই জরুরি ভিত্তিতে ‘নাজুক’ থেকে ‘বিপন্ন’ প্রজাতির প্রাণীর শ্রেণীতে স্থানান্তরের দাবি জানিয়েছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের একদল প্রাণীবিজ্ঞানীর পরিচালিত ওই গবেষণায় বলা হয়েছে, বিশ্বের মোট টিকে থাকা চিতার অর্ধেকের বেশি আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৬টি দেশ জুড়ে বসবাস করে। এশিয়া থেকে চিতাবাঘের অস্তিত্ব প্রায় মুছেই গেছে। ৫০টিরও কম চিতা আছে শুধু ইরানে।

জিম্বাবুয়েতে গত ১৬ বছরে চিতাবাঘের সংখ্যা ১ হাজার ২শ’ থেকে কমে মাত্র ১৭০-এ দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রাণীগুলোর আবাসস্থল ও শিকারের ভূমি দখল।

গবেষণাটির প্রধান জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডন-এর ড. সারাহ ডুরান্ট বলেন, গোপনে থাকার স্বভাবের কারণে এই প্রাণীটির সম্পর্কে যথেষ্ট তথ্য যোগাড় করা সম্ভব হয় না। আর এ কারণেই তারা যে হারিয়ে যাচ্ছে, সে বিষয়গুলোও চোখ এড়িয়ে যাচ্ছে।

বাসস্থান এবং খাদ্যসংস্থান ছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে চিতাশাবক পাচার ও চামড়ার জন্য চিতাবাঘ হত্যা প্রাণীটিকে বিপন্ন প্রজাতিতে পরিণত করার পেছনে অনেক বড় কারণ হিসেবে কাজ করছে বলে জানান ড. ডুরান্ট।

ট্যাগ: চিতাবাঘবিপন্ন প্রাণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় হারিয়ে গেছে দুই ঋতু

পরবর্তী

সালমান খান: যার কোনো উপমা উপাধি লাগে না

পরবর্তী

সালমান খান: যার কোনো উপমা উপাধি লাগে না

ব্রিটনি স্পিয়ার্সের ভূয়া মৃত্যুর টুইটে দুঃখিত সনি মিউজিক

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT