চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলিয়ন ডলার আয় করেও লোকসানে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত ছয় বছরের রাজস্ব আয় ছাড়িয়ে নিজেদের নতুন রেকর্ড গড়েছে বার্সেলোনা। ২০১৮-১৯ মৌসুমে ৯৯০ মিলিয়ন ইউরো (১.১ বিলিয়ন ডলার) আয় করেছে ক্লাবটি। কিন্তু বিলিয়ন ডলার আয় করেও লোকসানে আছে কাতালানরা।

ক্রীড়াঙ্গনের প্রথম ক্লাব হিসেবে গত মৌসুমে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ে বার্সা। ওই সময় তাদের আয় ছিল ৯১৪ মিলিয়ন ইউরো (১.০১৯ বিলিয়ন ডলার)। একই পথে হেঁটে টানা দ্বিতীয়বার বিলিয়ন ডলার আয় তাদের।

কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় লোকসানে মেসি-সুয়ারেজদের ক্লাব। গত মৌসুমে বার্সার ব্যয় ৯৭৩ মিলিয়ন ইউরো (১.০৮৫ বিলিয়ন ডলার)। ফলে আগের মৌসুমের লাভ ২০ মিলিয়ন ইউরো থেকে কমে এবার হয়েছে ১৯ মিলিয়ন ইউরো। তবে সামনের মৌসুমে আয় আরো বেড়ে ১০,০০০ মিলিয়ন ইউরো ছাড়াবে বলে অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি।

২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারছিল না বার্সা। গত মৌসুমে ঘরোয়া লিগ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠায় তাদের টেলিভিশন সম্প্রচারের দাম বেড়েছে।

মার্কেটিং ও বিজ্ঞাপন থেকেও আয় বাড়ছে বার্সার। গত বছর জার্সি স্পন্সরের জন্য জাপানি কোম্পানি রাকুটেনের সঙ্গে ২২২ মিলিয়ন ইউরোর চুক্তি করে তারা। সেইসঙ্গে অনুশীলন জার্সির স্পন্সর হিসেবে তুর্কি কোম্পানি বেকো’র সঙ্গে ৫৭ মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তি করেছে।

এতোকিছুর পরও বার্সার আয়ের বড় উৎস হয়ে থাকছে খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া অর্থ। ২০১৭-১৮ মৌসুমে পিএসজির কাছে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে কাতালানরা। আর গত বছর পাউলিনহো, ইয়ারি মিনা ও লুকাস ডিগনেকে বিক্রি করে আয় করে ১০০ মিলিয়ন ইউরো।

Reneta

ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোর আয়-ব্যয়ের হিসাব রাখা ‘ডেলয়েট মানি লিগ’ অবশ্য খেলোয়াড় বেচা-কেনার অর্থ ক্লাবের আয়-ব্যয়ে ধরে না। সে হিসেবে আয়ের দিক থেকে রিয়ালের পরে আছে বার্সা।

‘ডেলয়েট মানি লিগ’র তালিকায় ৭৫০.৯ মিলিয়ন ইউরো আয় নিয়ে সবার উপরে রিয়াল। ৬৯০.৪ মিলিয়ন ইউরো নিয়ে তাদের পরেই রয়েছে বার্সা। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৬৬৬ মিলিয়ন ইউরো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT