চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলাসবহুল গাড়ি কিনে শিরোনামে সঞ্জয় কন্যা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ন ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

বলি তারকাদের বিলাসবহুল গাড়ি কেনার খবর এখন আর নতুন কোন বিষয় নয়। কম বেশি সব তারকাই নিজেদের বিলাসবহুল জীবন যাপনে সচেতন। তবে তারকা না বনেও এবার বিলাসবহুল গাড়ি কিনে সংবাদের শিরোনাম হলেন বি-টাউনের স্টার কিড শানায়া কাপুর!

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, মাত্র ২২ বছর বয়সী শানায়া কাপুর সম্প্রতি অডি কিউ৭ এসইউভি গাড়িটি কিনেছেন। যার দাম ৮০ লাখ রুপি। অর্থাৎ, বাংলাদেশের মুদ্রায় যা ৯০ লাখ টাকার বেশি। গাড়ির নম্বর প্লেটে শানায়ার নাম। গাড়ির সামনে এ সঞ্জয় কাপুর কন্যার পোজ দেওয়া ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ২০২২ সালে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বের হয়েছে। একটি প্রিমিয়াম প্লাস (৮০ লাখ রুপি) এবং অপরটি টেকনোলজি (৮৮ লাখ রুপি)।

বি-টাউনে গেল কয়েক বছর ধরেই কানাঘুষো চলছিল সঞ্জয় কন্যা শানায়া কাপুরের অভিষেক নিয়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে গেল বছরের মার্চে।

গুঞ্জন আছে, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমার মধ্য দিয়ে শানায়া কাপুর বলিউডে অভিষেক করবেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে লক্ষ্য লালবানি ও গুরফতে পিরজাদাকে।

এর আগে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর। এছাড়াও মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল শানায়াকে। বলিউডে অভিষেকের আগেই এ স্টার কিডের বেশ ফ্যান-ফলোয়ার রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউড অভিষেকবিলাসবহুল গাড়িশানায়া কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT