চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট পরিবর্তন, টেস্টে চার-ছয়ের পরিবর্তে রান হবে আট-বারো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেটের বিপ্লবের যুগে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে আটটি বৈপ্লবিক নতুন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে আইসিসি। টুইটের মাধ্যমে নিজেদের উদ্যোগের কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

যেসব উদ্যোগের কথা জানিয়েছে আইসিসি, তার মধ্যে রয়েছে-

টেস্টে এবার জার্সি নম্বর– জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শেষ হলেই চলতি বছরে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর। সেই আসর থেকে টেস্ট ক্রিকেটকে নতুনভাবে তুলে ধরার ভাবনা আইসিসি’র। পাঁচ দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে তাই এবার টেস্ট ম্যাচে ক্রিকেটারদের জার্সিতে নম্বর রাখতে যাচ্ছে আইসিসি।

Banglabid

এতদিন সীমিত ওভারের ক্রিকেটে, ক্রিকেটারদের জার্সির পেছনে নম্বর থাকত। এবার টেস্টের অন্যতম চমক হতে চলেছে জার্সি নম্বর। আরও একটি চমক থাকছে। জার্সির পেছনে জার্সি নম্বরের পাশাপাশি ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটেরও উল্লেখ রাখা হচ্ছে। ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অ্যাকাউন্টের নাম যেমন @VIRAT.KOHLI

সীমিত ওভারের ক্রিকেটে এতদিন জার্সির পেছনে ক্রিকেটারের নাম থাকত, সেই সঙ্গে থাকত একটি নির্দিষ্ট জার্সি নম্বর। বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ৭৫ লেখা জার্সি পরে দেশের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে নামেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকে কোহলির জার্সিতে যেমন জুড়তে যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম, সঙ্গে জার্সি নাম্বারও। অর্থাৎ, এবার থেকে পাঁচ দিনের ফরম্যাটে কোহলির জার্সির পেছনে লেখা থাকবে @VIRAT.KOHLI 18

Reneta

টুইটারে এক বিবৃতিতে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে আইসিসি। ছবির মাধ্যমে উদাহরণও দিয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অজি পেসার মিচেল স্টার্ক @MSTRAC56 56 লেখা জার্সিতে খেলবেন।

পাল্টে যাচ্ছে টস স্টিটেম– টেস্ট ক্রিকেটের সঙ্গে তরুণ প্রজন্মকে জুড়তে আরও বড় উদ্যোগ নিতে চলেছে আইসিসি। টুইটারে আইসিসি জানিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে টেস্টের টস সিস্টেমও পাল্টে যেতে চলেছে। এবার টুইটারে ভোটের মাধ্যমে কোন দল প্রথমে ব্যাটিং করবে বা কোন দল প্রথমে বোলিং করবে, দর্শকরাই তা বেছে নেবেন। ম্যাচের আগে নির্দিষ্ট কয়েকঘন্টা টুইটার পোল খোলা রাখা হবে। তার মাধ্যমে দর্শকরাই টস নিয়ে সিদ্ধান্ত নেবেন।

শর্টস পরে টেস্ট ক্রিকেট– আবহাওয়ার কথা মাথায় রেখে এবার শর্টস পরে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন ক্রিকেটাররা। আইসিসি’র টুইটারে লেখা হয়েছে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে গেলে গরমের কারণে ক্রিকেটাররা শর্টস পরে খেলতে পারবেন।

ব্রডকাস্টিংয়ে বৈপ্লবিক পরিবর্তন- টেস্ট ক্রিকেটের টিভি ভিউয়ারশিপ বাড়াতে এবার প্রযুক্তির সাহায্যে খেলা চলাকালীনই স্লিপের পেছনে ভার্চুয়ালি পৌঁছে যাবেন কমেন্টেটররা।

এক বলে পাওয়া যাবে দুটি উইকেট– ক্যাচ ধরার পর চাইলে ফিল্ডার উইকেটের অন্যদিকে ব্যাটসম্যানকে রানআউট করতে পারে। সেক্ষেত্রে এক বলে দুটি উইকেট পেতে পারে ফিল্ডিং টিম।

পাল্টে যাচ্ছে নো বলের নাম– এবার থেকে টেস্ট ক্রিকেটে নো বলের নতুন নাম হবে ‘Faults’ আর বল ডট হলে সেটিকে ডাকা হবে ‘Aces’ বলে।

চার ছয়ের বদলে এবার রান হবে আট-বারো- হ্যাঁ, ঠিকই পড়েছেন। দিন রাতে টেস্ট ম্যাচে, রাতের সেশন চার রান হলে সেটি আট রান হিসেবে ধরা হবে, ঠিক তেমনি ছয় রান হলে সেটিকে ১২ রান হিসেবে ধরা হবে।

টাইয়ের নিয়ম- টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে দুই দলের মধ্যে টাই হলে, অ্যাওয়ে সিরিজের রানের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হবে।

তবে সবশেষে দিনটা আজ (সোমবার) কিন্তু এপ্রিল ফুল!! সেই কথা মাথায় রেখেই ক্রিকেট সমর্থকরা এখনো আইসিসি’র এই সিদ্ধান্তগুলো নিয়ে ধন্দে রয়েছেন। তাদের অনেকেই মনে করছেন এপ্রিল ফুলের দিনে সমর্থকদের সঙ্গে মজায় মেতেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন করে ‘স্বার্থপর’ গাইলেন টিনা

পরবর্তী

লস অ্যাঞ্জেলেসে মার্কিন র‍্যাপারকে হত্যা

পরবর্তী

লস অ্যাঞ্জেলেসে মার্কিন র‍্যাপারকে হত্যা

দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ: মোশাররফ রুবেল

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT