চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বিরল রোগে আক্রান্ত শিশু মাহমুদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
জনপদ, দিনাজপুর, স্বাস্থ্য
A A
বিরল রোগ

শাহ্ আলম শাহী: যে বয়সে হেসে খেলে বেড়ানোর কথা ৮ বছরের শিশু মাহমুদার, সেই বয়সে সারা শরীরে দগদগে ক্ষতের যন্ত্রণা নিয়ে অস্থির সে। বিরল এক রোগে হাত ও পায়ের ২০টি আঙ্গুলই গলে পড়ে গেছে তার। হাত দিয়ে সে যেমন কিছু ধরতে পারে না, তেমনি পায়ে ভর দিয়েও ঠিকভাবে হাঁটতে পারে না মাহমুদা। কিন্তু বিরল এই রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার ব্যয়ভার দরিদ্র ভ্যানচালক বাবা বহন করতে না পারায় মেয়েকে হাসপাতালের বদলে মেয়েকে বাড়িতেই রেখেছেন। তাই নিরুপায় হয়ে তিনি সরকার ও বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে মাহমুদা। ৮ বছর আগে জন্মের পর থেকেই মাহমুদার শরীরে দেখা দেয় ফোসকা পড়া রোগ। পরে তা ঘায়ে পরিণত হয়। এখন তার সারা শরীরে দগদগে ঘা। দিনের পর দিন ঘা থাকার ফলে মাহমুদার হাত ও পায়ের আঙ্গুল গলে পড়ে গেছে। তাই হাত দিয়ে সে কিছুই ধরতে পারে না, আবার পায়ে ভর দিয়ে চলতেওে পারে না ঠিকভাবে। হেসে খেলে বেড়ানোর এই বয়সে সে সবসময় ব্যস্ত থাকে চুলকানো ঘায়ের যন্ত্রণায়। ঘা ও পুষ্টিহীনতার ফলে ঠিকভাবে বেড়েও উঠেনি সে।

শিশুটির মা সাহিদা খাতুন জানায়, জন্মের পর থেকেই মেয়ের এই ধরনের সমস্যা। অনেক চিকিৎসা করালেও কোন লাভ হয়নি। চিকিৎসকরা রোগ নির্ণয় করতে পারেনি। এখন সহায়-সম্বল শেষ করে অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। বড় মেয়ে মাহফুজা স্কুলে যায়, মাহমুদারও স্কুলে যাবার বয়স হয়েছে। কিন্তু এই অবস্থায় তাকে স্কুলে পাঠানোও যাচ্ছে না। মাহমুদার সারাদিন কাটে তার নিজ বাড়িতে ও বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পূনর্ভবা নদীর বাধের পাড়ে বাঁশের তৈরি মাচানের উপর বসে।

মাহমুদার বাবা আব্দুর রহিম জানান, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর মেয়ের জন্মের পর থেকেই শরীরে দেখা দেয় ফোসকা পড়া রোগ। দিনাজপুরে অনেক চিকিৎসা করালেও তাতে কোন লাভ হয়নি। চিকিৎসকরা রোগ নির্ণয় করতে পারেননি।

দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুর রহমান জানান, বাবা-মা একই পরিবারের অর্থাৎ মামাতো-ফুপাতো ভাই-বোন হওয়ায় জেনেটিক সমস্যার কারণে মাহমুদা বিরল ‘এপিডার্মোলাইসিস বুলোসা (Epidermolysis Bullosa)’ রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। রোগে আক্রান্ত মাহমুদার হাত ও পায়ের আঙ্গুলে ঘায়ের কারণে নতুন করে চামড়ার আবরণ তৈরি হয়েছে। ফলে হাত দিয়ে যেমন কিছু ধরতে পারে না, তেমনি পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না সে।

তবে বিরল রোগে আক্রান্ত শিশু মাহমুদার সরকারিভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে সে সুস্থ হয়ে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসী ও স্বজনদের।

Reneta

মাহমুদার জীবন বাঁচাতে সমাজের সকল পর্যায়ের মানুষ ও সরকারের প্রতি সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন তার বাবা-মা ও স্বজনরা। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: ডিবিবিএল মোবাইল ব্যাংকিং- ০১৭৫১-৩০০১৭৮৩। আব্দুর রহিমের সাথে যোগাযোগের মোবাইল নম্বর-০১৭৫১৩০০১৭৮।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিরল রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT