চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল জয়ের চতুর্থ কীর্তি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

টেস্টে ক্রিকেটের ইতিহাসে চারটি বিরল জয়ের একটি এখন বাংলাদেশের। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের পর নিজেদের শততম টেস্টে জয় পেয়েছে টাইগাররা।

কলম্বো টেস্টে জমজমাট লড়াইয়ের পর ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে। ওই ম্যাচে ৯ উইকেটের জয় পায় সৌরভ গাঙ্গুলির দল। টাইগারদের প্রথম জয় ২০০৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে। ২২৬ রানে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। এখন পর্যন্ত মোট জয় নয়টিতে। ড্র ১৫টি।

শততম টেস্টে অস্ট্রেলিয়া মাঠে নামে সাউথ আফ্রিকার বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন সিড গ্রেগরি। ম্যাচটিতে অস্ট্রেলিয়া ইনিংস এবং ৮৮ রানে জয় পায়। এক থেকে একশ পর্যন্ত আসতে তারা ৪২টি ম্যাচে জয়লাভ করে।

ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলে ১৯৬৫ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্যারি সোবার্সের নেতৃত্বে সেবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে ১৭৯ রানের জয়ে ইতিহাস গড়ে তারা। এক থেকে একশ পর্যন্ত আসতে ক্যারিবীয়দের জয় ৩৫টিতে। এই সময়ে তারা একটি ম্যাচে ‘টাই’ করেছে। ড্র ৩১টিতে।

১৯৭৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশতাক মোহাম্মদের নেতৃত্বে মেলবোর্নে পাকিস্তান তাদের শততম টেস্ট খেলে। ওই ম্যাচে পাকিস্তান ৭১ রানে জয় পায়। এক থেকে একশ পর্যন্ত আসতে তাদের মোট জয় ১৯টি। ড্র ৫৫টিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT