চট্টগ্রাম থেকে: কক্সবাজারে ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী হয়েছে সাদামাটা। স্থানীয় জেলা প্রশাসক বেলুন উড়িয়ে পর্দা ওঠান আট জাতির আসরটির। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল বর্ণিল করতে নেওয়া হয়েছে উদ্যোগ।
ইনিংস বিরতির ফাঁকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা।
শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। শ্রীলঙ্কা ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান তোলার পর দেয়া হয় ইনিংস বিরতি। ফাইনালের উত্তাপ ম্যাচে না থাকলেও স্টেডিয়ামের শ’দুয়েক দর্শক বিরতির সময়ে উপভোগ করেছেন স্থানীয় শিল্পীদের নজরকাড়া পারফরম্যান্স।







