চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের রিসেপশন থেকে ‘অর্ধ কোটি’ টাকা চুরির দায়ে কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
আন্তর্জাতিক
A A
বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে এক নবদম্পতির জন্য আনন্দের মুহূর্ত বিষাদে পরিণত হয়েছে, যখন জানতে পেরেছেন বিয়ের রিসেপশন থেকে চুরি হয়েছে প্রায় ৫০ হাজার সিঙ্গাপুরি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় অর্ধ কোটি টাকা। অভিযোগের ভিত্তিতে চোর শনাক্ত এবং আদালতের মাধ্যমে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার অভিযোক্ত লি ই ওয়ে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। Jailed stealing ‘half a crore’ wedding reception

প্রতিবেদনে বলা হয়, লি ই ওয়ে জুয়া খেলে লুট করা টাকা প্রায় শেষ করে ফেলেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি দম্পতিকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। টাকা ফেরত দিতে না পরলে আরও ১০০ দিন বাড়ানো হবে কারাভোগের মেয়াদ।

সিঙ্গাপুরের একটি আদালত জানায়, ৩৬ বছর বয়সী এই ব্যক্তি হোটেলে টেবিল পরিবেশন এবং আসন বিন্যাসের কাজ করতেন। বিয়ের অনুষ্ঠানেও তিনি একই কাজ করছিলেন।

এপ্রিলে অনুষ্ঠিত বিয়েতে আমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে সৌভাগ্যের নিদর্শন এবং উপহার হিসেবে লাল খামে করে টাকা দেন। উপহার রাখার টেবিল দুইটি থেকে দুইটি বক্স সরিয়ে ফেলেন লি। পরে সেখানে থাকা ৫০ হাজার সিঙ্গাপুরি ডলার নিয়ে পালিয়ে যান তিনি।

আদালত জানায়, লি পোশাক কিনতে কয়েকশ ডলার খরচ করেছেন। এছাড়া মাত্র চার ঘণ্টার মধ্যে ১২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জুয়া খেলে শেষ করে ফেলেন। আর লুটের বেশিরভাগ অংশ অনলাইন জুয়ার ক্রেডিটে রূপান্তরিত করেন এবং তিন দিনের মধ্যে সেই ক্রেডিট দিয়ে ১৯৫টি বাজি ধরেন।

Reneta

এভাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি অধিকাংশ টাকা খরচ করেন। কয়েকদিন পর যখন পুলিশ তাকে ধরে, তখন তার কাছ থেকে মাত্র তিন হাজার ডলার উদ্ধার করা যায়। বাকি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাদণ্ডচুরির দায়ে কারাদণ্ডবিয়ের রিসেপশন থেকে টাকা চুরিসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT