মার্কিন বিমান হামলায় লিবিয়ার আইএস প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে ছ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
শুক্রবার বিমান হামলায় নিহত আইএস নেতা ইরাকী নাগরিক আবু নাবিল দীর্ঘদিন ধরে আল-কায়েদার শীর্ষ নেতা ছিল বলে জানায় পেন্টাগন।
নিহত নাবিল যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার পরিকল্পনা করছিলো, তার মৃত্যু লিবিয়ায় আইএস-এর ক্ষমতাকে ক্ষর্ব করবে এবং নতুন সদস্য আন্তর্ভুক্তিতে ভাটা পড়বে বলে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়। প্যারিসের আইএস-এর হামলার আগেই আবু নাবিল উপর মার্কিন হামলা হয় বলে জানানো হয়।







