গত মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় ১০ আইএস কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।
এদের মধ্যে একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছে বলেও দাবি মার্কিন প্রতিরক্ষা দফতরের।
নিহতদের মধ্যে প্যারিস হামলার মূলহোতা আবদেল হামিদ অ্যাবাউদের সঙ্গে সরাসরি জড়িত এক আইএস কমান্ডারও রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
বাগদাদে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানান, ২৪ ডিসেম্বর যৌথ বাহিনীর হামলায় চারাফি আল মুওয়াদান নামের ওই আইএস কমান্ডার নিহত হন। মুদাওয়ান পশ্চিমা দেশগুলোতে হামলার পরিকল্পনা করছিলো বলে দাবি করেন স্টিভ ওয়ারেন।
নিহত ১০ আইএস কমান্ডারের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক রয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।
তার নাম প্রকাশ না করলেও ওই ব্রিটিশ বাংলাদেশী একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে দাবি করেন মার্কিন বাহিনীর ওই মুখপাত্র।







