চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনী প্রধানের সাথে ভারতের বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়াকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া তারা বাংলাদেশ ও ভারতের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

Reneta

ভারতের বিমান বাহিনী প্রধান দুই সদস্যের প্রতিনিধি দলসহ গত ২২ ফেব্রুয়ারি পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

ভারতের বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপিআরবিমান বাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

চোটে পড়লেন মেসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT