বাংলাদেশ

বিমান বাহিনীর প্রধান হচ্ছেন শেখ আব্দুল হান্নান

বিমান বাহিনীর প্রধান হচ্ছেন শেখ আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ আব্দুল হান্নান।

বর্তমানে এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ১২ জুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেবেন।

আজ মঙ্গলবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জুন অপরাহ্ণে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

শেখ আবদুল হান্নান বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন সেরনিয়াবাত। ২০১৮ সালে তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন সেরনিয়াবাত।

বিষয়:বিমান বাহিনী শেখ আব্দুল হান্নান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…