চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বন্দরে কার্গো সার্ভিস ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘন্টা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা জরুরিভিত্তিতে গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমদানীকৃত মালামাল খালাস করার জন্য ব্যাংকগুলোর যেসব শাখায় এলসি খোলা হয় সেসব শাখাগুলো শনিবারেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘন্টা চালু রাখা, ওয়ানস্টপ সার্ভিস চালুকরাসহ বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি অংশীজনের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই-বিজিএমইএর সভাপতিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে ব্যাংক থেকে ক্লিয়ারকৃত কার্গোর বিল’র মালামাল শনিবার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নেয় হবে এবং কাস্টমসের প্রয়োজনীয় জনবলসহ উপস্থিত থাকবে।

Reneta

সভার অন্যান্য সিদ্ধান্তগুলো হচ্ছে:

এক. ঢাকা বিমান বন্দরে কার্গো আসার আগেই প্রি-অ্যারাইভাল পদ্ধতি সম্পন্ন করতে হবে। উল্লেখিত পদ্ধতিটি চালু করার জন্য জরুরিভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি করতে হবে। প্রি-অ্যারাইভাল পদ্ধতির জন্য ফ্লো চার্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়।

দুই. প্রতি কার্যদিবসে মালামাল ডেলিভারি দেওয়ার জন্য রাত ৯টা পর্যন্ত গুদামঘর খোলা রাখতে হবে। এছাড়াও যদি কোন বিমান ভাড়া বাকি থাকে তা পরিশোধের উদ্দেশ্যে বর্ধিত সময়ের জন্য গুদামঘর খোলা রাখতে হবে।

তিন. দ্রুত বিল অব এন্ট্রি পদ্ধতি ও শুল্কায়ন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এনবিআরের সার্ভার এবং কম্পিউটারগুলোর কনফিগারেশন বাড়াতে হবে।

পাঁচ. আমদানীকৃত মালামাল খালাস করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাসমূহের দায়িত্ব এবং তা সম্পাদনের প্রক্রিয়া বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্যের (অপারেশন অ্যান্ড প্ল্যান) নেতৃত্বে গঠিত কমিটি ফ্লো চার্ট তৈরি করবেন।

ছয়. আমদানীকৃত মালামাল খালাস করার প্রক্রিয়াকে সহজ করতে হবে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ একজন করে ফোকাল পয়েন্ট নিয়োগ করবে। বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যান) মূল ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন করবেন এবং বিষয়টি সমন্বয় করবেন।

সাত. বেবিচকের একটি হট লাইন থাকবে এবং এ সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ সেখানে দেওয়া যাবে।

আট. এছাড়া বিমান বন্দরের যাত্রী সেবার মান উন্নয়ন করতে হবে। কার্গো সার্ভিস সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহ তাদের প্রতিশ্রুতির বিষয়ে টিম সদস্যদের উদ্বুদ্ধ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরবেবিচক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT