চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিভ্রান্তি ছড়ানো’র নিন্দায় ছাত্রদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে ফেসবুকে ‘ভুয়া আইডি’ ব্যবহার করে কথিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই শীর্ষ নেতার বরাতে বলা হয়, ‘আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি, আমাদের অজ্ঞাতে কে বা কারা আমাদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক পেজ ও আইডি খুলেছে। যার সবগুলোই মূলত ফেক আইডি। আমাদের উদ্ধৃতি দিয়ে সেখান থেকে প্রায়ই নানা ধরনের বক্তব্য ও বিবৃতি প্রচার করা হয়। যার অধিকাংশের সাথেই আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে করে নানান মহলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মূলতঃ আমাদের কোন ফেসবুক আইডিই নেই।’

ওই দুই নেতা আরো বলেন, ‘আমাদের নামে পরিচালিত ফেক আইডিগুলো থেকে ভবিষ্যতে আরও অন্তর্ঘাত ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে। সেজন্য আমাদের নেতাকর্মী, সমর্থক, বন্ধু, সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে অনুরোধ করবো, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক ও যত্নবান থাকবেন এবং এড়িয়ে যাবেন। আর যারা ফেসবুকে আছেন, প্রয়োজনে তারা রিপোর্ট করে ওই সকল আইডি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিবেন।’’

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে থাকা ফেসবুক আইডির বায়ো’তে লেখা হয়: ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।

ওই বায়ো’তে আরও উল্লেখ আছে: ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’। তার কভার ফটোতে বুয়েটের নিহত শিক্ষার্থী আবরারের একটি ছবি দিয়ে লেখা আছে ‘ভারত বিরোধী আন্দোলনের স্বাধীন বাংলার প্রথম শহীদ আবরার।’

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দাবি: ৭৫ এর প্রেক্ষাপটের পুনরাবৃত্তি করার লক্ষ্যেই তারা এগোচ্ছে।

Reneta

তবে শ্যামলের দাবি, তার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার জন্য একপক্ষ এই প্রচারণা করছে। তাকে বিপদে ফেলতে এবং সংগঠনকে বিতর্কিত করতেই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একটি মহল এটি করেছে।

ফেসবুকে ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে সাধারণ ডায়েরি করেছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলভুয়া ফেসবুক আইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT