চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি। এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প বিএনপির হাত ধরেই ঘটেছে। সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট বিএনপিরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়।

সোমবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন তিনি।

সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপিই বার বার কুঠারাঘাত করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করার পাশাপাশি নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচারের কারণে বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন বলেও জানান ওবায়দুল কাদের।

Banglabid

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে একথা এখনো বলা যায় না স্পষ্ট করে।
গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রুপ পরিবর্তন করছে। বিশ্বে রুপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।

মন্ত্রী দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়েছেন।

দেশের অর্থনীতি নাকি সরকার ধ্বংস করে দিচ্ছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনীতির সক্ষমতার চলকসমূহের যে ইতিবাচক ধারা তা বিএনপি নেতারা দেখেও মিথ্যাচার করছে।

Reneta

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক এবং দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে উপনির্বাচনের জন্য ঢাকা-৫ আসনে কাজী মবিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মোঃ আনোয়ার হোসেন হেলালের নাম আওয়ামী লীগ মনোনীত হিসেবে ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT