চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ পূর্বাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ছাড়াও আহত শতাধিক। সংঘর্ষের পর নির্বাচন বর্জন করেছেন বরগুনা সদরের আওয়ামী লীগ মেয়র প্রার্থী। ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বিচ্ছিন্ন হলেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়। চট্টগ্রামের সাতকানিয়া কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে নুরুল আমীন নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বাড়ি সাতকানিয়ার গোয়াজারপাড়ায়। নিহত নুরুল আমীনকে আওয়ামী লীগ এবং বিএনপি দু’ দলই নিজেদের সমর্থক বলে দাবি করেছে।

ভিন্ন প্রেক্ষাপটে বরগুনাতেও ঘটেছে সংঘর্ষের ঘটনা। সেখানে গগণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে প্রিজাইডিং অফিসার ও সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। এ কেন্দ্রে ব্যালটবক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বরগুনা সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল হাসান মহারাজ।

মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ, ইদ্রাকপুর ও পিটিআই ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মেয়র প্রার্থীসহ আহত হয়েছেন ১৫ জন।

পটুয়াখালির কলাপাড়ায় সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে। সংঘর্ষে আহত অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জেও আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে ৩ জন।

চাঁদপুর মতলব পৌরসভার বাইশপুর এবং টাঙ্গাইলের মধুপুরেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পাবনার সুজানগরে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। সংঘর্ষের পাশাপাশি কিছু জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে।

Reneta

চাঁদপুরের ফরিদগঞ্জের চরকুমিরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, ৪টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। হবিগঞ্জের জেলা পরিষদ কেন্দ্রে ৪টি ককটেল বিস্ফোরণের কারণে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। 

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ভোট গ্রহণ চলছে। হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল ও শ্রমিক লীগ নেতা খায়রুল ইসলাম বাবলু। এছাড়াও  মধুপুরে ১ জন আহত হয়েছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিলা কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি ছোড়ে।

ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর এক লাখ ১৭ হাজার সদস্য মোতায়েন রয়েছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচনপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে উৎপাদন হচ্ছে সুপার ফুড কেনুয়া

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

এপ্রিল ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT