রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।






