চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভক্তি ছুঁয়েছে গ্রামের উঠান

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:৩৮ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৭
মতামত
A A

দিন বদলেছে! সভত্যার নতুন আলো আর প্রযুক্তির উৎকর্ষতা এখন শহর থেকে পৌঁছেছে দূরের গ্রামে। মেঠো পথের বদলে গ্রামীণ জনপদে এখন পিচঢালা পথ দৃশ্যমান। সেই সঙ্গে স্যাটেলাইট টেলিভিশন গ্রামের মানুষের সাদা কালো চোখে বহুমাত্রিক রঙিন জগত তুলে ধরছে।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ঐতিহ্য আর সরলতার ভাঁজে মোড়া আমাদের গ্রামগুলো বিদ্যুতের ঝকঝকে আলোর মাঝেই বিবর্ণ রূপে বদলে যাচ্ছে! সম্প্রীতির বন্ধন আর সামাজিক একাত্মতা গ্রাম থেকে ধীরে ধীরে বিলীন হচ্ছে! হ্যাঁ, দেশের প্রত্যন্ত জনপদের গ্রামগুলো বহুরূপে বিভক্ত হয়ে গ্রামের এক একটি বাড়ির উঠান যেন এখন হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতার সাক্ষি!

বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে আসা খুশির ঈদ এখন গ্রামে অনেকটাই আনন্দশূন্য! আগে ঈদ নামাজের পর গ্রামের ছোট-বড় সবার মধ্যে কোলাকুলির যে অভূতপূর্ব দৃশ্য আমারা দেখতাম, এ বছর গ্রামে তার বৈপরীত্য লক্ষ্য করলাম। ঈদ নামাজের পর অর্ধেক মানুষকে কোলাকুলি করতে দেখিনি। হ্যাঁ, শহুরে ‘কর্পোরেট হ্যান্ডসেক’ একটু ভিন্নভাবেই এবার গ্রামে চোখে পড়লো।

এখানেই শেষ নয়। ঈদের দিনে আগে এক বাড়ি থেকে অন্য বাড়ি খাওয়া-দাওয়া করতে যাওয়ার যে রেওয়াজ ছিলো তা বর্তমানে একেবারেই কমে গেছে। পারিবারিক বিরোধ, গোষ্ঠীগত দ্বন্দ্ব আর ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রামের মানুষকে বহুমাত্রিক কায়দায় বিভক্ত করে ফেলেছে। এক একটি বাড়ির বিশাল উঠান এখন পরিবারকেন্দ্রিক বিভক্তিতে টুকরো টুকরো হয়েছে। বাড়ির উঠানে দেখা যাচ্ছে একাধিক পরিবারের সীমানা প্রাচীর কিংবা বিভক্তির বেড়া!

Reneta

গ্রামীণ জনপদে এমন সামজিক বিচ্ছিন্নতার অন্যতম কারণ হচ্ছে সু-শিক্ষার অভাব আর সম্পত্তিগত দ্বন্দ্ব। যার সমাধান আমরা প্রশাসনিক-সামাজিক কিংবা পারিপার্শ্বিক উদ্যোগে করতে পারি।

সবুজ-শ্যামল গ্রামকে সরলতার আবহে টিকিয়ে রাখার দায়িত্ব যে আমাদের। কারণ, ওই গ্রামই যে আমাদের প্রকৃত শেকড়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উঠানগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT