চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিব্রতকর পরিস্থিতি’ এড়াতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় ইসি

সোমা ইসলাম সোমা ইসলাম
৯:১২ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পৌরসভা নির্বাচন নিয়ে সরকারী দলের নেতা কর্মীদের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলো নির্বাচন কমিশন। প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে কোনো রিটানিং অফিসার ব্যবস্থা নিতে দেরি করলে; সেই রিটানিং অফিসারের বিরুদ্ধেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠু আর বির্তকমুক্ত রাখতে সব চেষ্টার পরও আইন না মেনে মাঝে মধ্যেই সরকারি দলের মন্ত্রী-এমপিরা নির্বাচন কমিশনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

এরই মধ্যে আচরণবিধি ভাঙার কারণে সরকারের বেশ কিছু মন্ত্রী এমপিকে সর্তক করে নোটিশও দিয়েছে কমিশন।

এ প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, ‘আমি বলবো সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন, নির্বাচিত এমপি-মন্ত্রী যারা আছেন তারা যেনো আচরণ বিধি না ভাঙেন। তাহলে আমরা বিব্রত অবস্থায় পড়বো। আমরা যদিও সরকার থেকে আলাদা তবুও একটি নির্বাচিত সরকার থাকা অবস্থায় আমরা নির্বাচন করছি। তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আপনাদের সরকার প্রধানের কাছে সহযোগিতা চাইবো।’     

এবার পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র দখল আর ভোট বাক্স ছিনতাই ঠেকাতে ইসি কঠোর অবস্থানে আছে বলে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘রিটার্নিং অফিসার যারা আছেন; তারা কেউ আচরণ বিধি ভাঙলে সঙ্গে সঙ্গে ব্যবস্থ নিবে। না নিলে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। তারা যে সিদ্ধান্তই নেন না কেনো নির্বাচন কমিশন তাদের সঙ্গে থাকবে। 

রিটার্নিং অফিসারদের নির্ভয়ে কাজ করারও আহ্বান ইসির।

এরই মধ্যে আবুল হোসেন নামে এক জেলা নির্বাচন অফিসার সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার করায় তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

ট্যাগ: পৌর নির্বাচনপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিকে স্বর্ণ জয়ী রুথি বোল্টনের বাংলাদেশ সফর

পরবর্তী

বাগদাদিকে ‘খলিফা’ মানে না পাকিস্তান তালেবানও

পরবর্তী

বাগদাদিকে ‘খলিফা’ মানে না পাকিস্তান তালেবানও

পাটের জীবন রহস্যের উন্মোচক ড. মাকসুদুল আলম স্মরণে

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT