চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহ বিচ্ছেদের সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন তাহসান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৭
বিনোদন
A A
তাহসান ও মিথিলা

তাহসান ও মিথিলা

তাহসান ও মিথিলা গত বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় জানালেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’

এরপর রাতে এক ফোনালাপে মিথিলা বলেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় ২ বছর তারা একসঙ্গে থাকছেন না। গত মে মাসে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

কিন্তু আজ শুক্রবার রাতে ঘটেছে অন্য ঘটনা। গত বৃহস্পতিবার দুপুরে তাহসান আর মিথিলার যৌথভাবে দেওয়া তাদের বিবাহ বিচ্ছেদের সেই ফেসবুক বার্তা বা স্ট্যাটাস তাহসানের ফেসবুক পেজে নেই। তা মুছে দেওয়া হয়েছে।

কেন? তা জানার জন্য তাহসান আর মিথিলার সঙ্গে রাতেই যোগাযোগ করা হয়। তাহসানের ফোন বন্ধ আর রিং হলেও মিথিলা কল রিসিভ করেননি।

তাহলে কি তাহসান আর মিথিলার সম্পর্ক নতুন কোনো দিকে মোড় নিচ্ছে? নিতেই পারে। তাতে দোষের কিছু নেই। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস মুছে দেওয়ার আগে তার কারণ জানানো হলে নিশ্চয়ই নতুন কোনো প্রশ্ন তৈরি হত না।

ফেসবুকে দেওয়া তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদের সেই স্ট্যাটাস
ফেসবুকে দেওয়া তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদের সেই স্ট্যাটাস

গত বৃহস্পতিবার দুপুরে দেওয়া সেই ফেসবুক বার্তায় ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’

এরপর রাতে এক ফোনালাপে মিথিলা বলেন, ‘তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে​ গেছে। গত মে মাসেই বিবাহ বিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি আমাদের ছিল না। ধারন করার ব্যাপার আছে। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় ফেসবুকে যৌথভাবে বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছি।’

মিথিলা জানান, প্রায় দুই বছর ধরেই তাহসান ও তিনি আলাদাভাবে থাকছেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এ বছর মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান।

ট্যাগ: তাহসানমিথিলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহরের পচনশীল আবর্জনা থেকে জৈব সার উৎপাদন

পরবর্তী

চাঁদা চেয়ে গণধোলাই খেল পাঁচ ভুয়া সাংবাদিক

পরবর্তী
আটক-গ্রেফতার-ভুয়া সাংবাদিক

চাঁদা চেয়ে গণধোলাই খেল পাঁচ ভুয়া সাংবাদিক

রাজধানীতে ছুরিকাঘাতে ব্র্যাক ব্যাংকের ক্লিনার খুন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT