চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে মিজানুর-জুনায়েদের রেকর্ড জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
জুনায়েদ সিদ্দিকী খেলেছেন ৯২ রানের ইনিংস

জুনায়েদ সিদ্দিকী খেলেছেন ৯২ রানের ইনিংস

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ওপেনিং জুটির রেকর্ড গড়েও দলের হার দেখতে হয়েছে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীকে। সোমবার তাদের দলে ব্রাদার্সের বিপক্ষে ৩ উইকেটে জিতে মাঠ ছেড়েছে অগ্রণী ব্যাংক।

ফতুল্লায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে আগে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়নের দুই ওপেনার মিজানুর-জুনায়েদ মিলে যোগ করেন ২০০ রান। পরের ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে না পারায় ২৮৯ রানে থামে দলীয় সংগ্রহ। জবাবে চার ব্যাটসম্যানের ফিফটিতে ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে রান তাড়ায় সফল অগ্রণী ব্যাংক।

চলতি লিগে দুইশ কিংবা তার বেশি রানের জুটি এসেছে তিনটি। ওপেনিং জুটিতে এটিই প্রথম। চতুর্থ উইকেট জুটিতে খেলাঘরের ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ও মানেরিয়া মিলে ২২১ রানের জুটি গড়েছিলেন অগ্রণী ব্যাংকের বিপক্ষেই। পরেরটি দ্বিতীয় উইকেটে। ব্রাদার্সের জুনায়েদ ও মায়শুকুর রহমান কলাবাগানের বিপক্ষে গড়েন ২০৫ রানের জুটি।

Banglabid

রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলে শাহরিয়ার নাফীসের (০) উইকেট হারালেও আরেক ওপেনার আজমীর আহমেদ ৬৫, সালমান হোসেন ৬৩, ভারতীয় রিক্রুট রিসি ধাওয়ান ৭০ ও জাহিদ জাভেদের ৫৫ রানের ইনিংস চ্যালেঞ্জিং সংগ্রহ টপকে যায় অগ্রণী।

সোহরাওয়ার্দী শুভ তিনটি, খালিদ আহমেদ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও অলক কাপালি।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে ব্রাদার্স। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাওয়া মিজানুর ১০২ রান করে সাজঘরে ফেরেন শফিউলের বলে। এই পেসারের পরের ওভারে ৯২ রান করে সাজঘরে ফেরেন জুনায়েদ।

Reneta

নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সেভাবে ঝড় তুলতে পারেনি পরের ব্যাটসম্যানরা। ২৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে সংগ্রহ তিনশ’র কাছে নিয়ে যান মায়শুকুর রহমান।

শফিউল ইসলাম নিয়েছেন চার উইকেট। একটি করে উইকেট নেন ধাওয়ান ও জাভেদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দেউলিয়া হয়ে যাচ্ছিলেন ইলোন মাস্ক!

পরবর্তী

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: এখনো নিখোঁজ নয়জন

পরবর্তী

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: এখনো নিখোঁজ নয়জন

আবাহনীর পেছনেই ছুটছে রূপগঞ্জ

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT