চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল মাতানো সম্ভাবনাময় তরুণেরা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:০৯ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএল সিজন থ্রিতে প্রথম দিনেই আলো ছড়িয়েছেন দেশী তরুণ খেলোয়াড়রা। বিপিএলের গত দু আসরে যেমন নিজেদের জাত চিনিয়েছেন বিজয়, সৌম্য, আরাফাত সানিরা ঠিক এবারেও নিজেদের তুলে ধরছেন ভবিষ্যতের সাকিব তামিম মাশরাফিরা।

দেশী-বিদেশী তারকা খেলোয়াড়দের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে জানান দিচ্ছেন নিজেদের সামর্থ্য। কখনো বলে কখনো ব্যাট হাতে জ্বলে উঠছেন তারা।

এবারের বিপিএলের প্রথম দিনে যেসব দেশী তরুণ খেলোয়াড়রা আলো ছড়িয়েছেন তারা হলেন:

আল আমিন(অলরাউন্ডার): বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ও আবাহনীর মিডল অর্ডার ব্যাটসম্যান আল আমিন উজ্জ্বল এবারের বিপিএলে।

তার ২৮ বলে তিন চার ও এক ছয়ে ৩৮ রান রংপুরের জয়ে অবদান রাখে। বোলিংয়ে উইকেট না পেলেও দুই ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন অফ ব্রেক এ বোলার।


আসিফ আহমেদ(অলরাউন্ডার): অনূর্ধ্ব ১৯ ও ২৩ দলের অলরাউন্ডার আসিফ আহমেদ। প্রিমিয়ার লিগে খেলেছেন বরিশাল জোন ও ঢাকা মেট্রোপলিটনের হয়ে।

বিপিএলের এবারের আসরে  চিটাগং ভাইকিংসের হয়ে আজ করেছেন অপরাজিত ২২ রান।

তবে এই অফ ব্রেক বোলারের হাতে আজ বল তুলে দেননি চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল।


মাহমুদুল হাসান লিমন (অলরাউন্ডার): খেলেছেন বাংলাদেশ এ দল, অনূর্ধ্ব ১৯ ও ২৩ দলের হয়ে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দলের বিপর্যয়ে করেছেন ২২ রান।

বল হাতে উইকেট না পেলেও তার স্পিনে দিশেহারা ছিল ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা।

চার ওভারে দিয়েছেন মাত্র ২২ রান।

আবু হায়দার রনি (পেসার): খেলেছেন অনূর্ধ্ব ১৭ ও ১৯ দলে। প্রিমিয়ার লিগে নিয়মিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে বল হাতে উদ্বোধন করেন।

বিপিএলের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন পেসার আবু হায়দার রনি।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দখল করেন দুটি উইকেট। তার দুরন্ত বাঁহাতি পেস বোলিংয়ে প্রথম শিকার কুমার সাঙ্গাকারা। তার ফুল লেন্থের সুইং বল উড়িয়ে দেয় সাঙ্গাকারার লেগ স্ট্যাম্প।

দ্বিতীয় শিকার মোসাদ্দেক হোসেন। রনিকে তুলে মারতে গিয়ে ডীপ মিড উইকেটে সুনীল নারাইনের হাতে তালুবন্দী হন মোসাদ্দেক।

আবু জায়েদ চৌধুরী (পেসার): খেলেছেন অনূর্ধ্ব ১৭,১৯ ও ২৩ দলে।প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন ও সিলেট ডিভিশনে নিয়মিত খেলেন।

এবারের বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।

তার পেস বোলিং দিয়ে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন সবার। চার ওভারে ২৬ রান দিয়ে নিয়েছের দুটি উইকেট। নিয়েছেন তিলকারাত্নে দিলশান ও চিগুম্বুরার উইকেট।

ট্যাগ: বিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহজ লক্ষ্যে ঢাকা ডায়নামাইটসের কষ্টের জয়

পরবর্তী

সন্ত্রাস রুখতে বিশ্বকে এক হওয়ার আহবান ওবামার

পরবর্তী

সন্ত্রাস রুখতে বিশ্বকে এক হওয়ার আহবান ওবামার

মিয়ানমারের খনি ধসে মৃতের সংখ্যা শতাধিক

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT