চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল দিয়ে বিশ্বকাপ দলে ফিরতে চান বিজয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৪৬ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ। নির্বাচকরা বলছেন এবারের বিপিএল বিশ্বকাপ দল গঠনে রাখবে ভূমিকা। যারা ভালো করবেন, আসবেন বিবেচনায়। জাতীয় দলের বাইরে চলে যাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয় চাইছেন, বিপিএলে ভালো খেলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে।

‘আমার ব্যক্তিগতভাবে অনেক পরিকল্পনা রয়েছে। দলের জয়ে কীভাবে ভূমিকা রাখবো, বিপিএল দিয়েই কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম, আবারও সেই চেষ্টা করবো যাতে এই বিপিএলে পারফর্ম করে জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হতে পারি।’

বিপিএলে খুব ভালো খেলেছেন অথচ জাতীয় দলে সুযোগ আসেনি, এমন হয়েছে খুব কমই। বিজয় নিজেও বিপিএলের আবিষ্কার! অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার সেসময় টি-টুয়েন্টি আসরে খেলেই চোখে পড়েছিলেন নির্বাচকদের। ২০১২ সালে প্রথম আসরে খুব ভালো করতে না পারলেও টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ পান। ২০১৩ বিপিএলে ১৪ ম্যাচে ৩৫৬ রান করে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতাতে এ ওপেনার রাখেন বড় অবদান।

২৬ বছর বয়সী বিজয় এবার খেলবেন আসরের সেরা দল ঢাকা প্লাটুনে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারে বেশ ভারসাম্যপূর্ণ ঢাকা। বিজয়ের ভাষায় দলটি ‘অসাধারণ, দারুণ’।

‘আসলে আমাদের ঢাকা প্লাটুনের অসাধারণ, দারুণ একটা টিম হয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আছেন, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক আছেন। মাশরাফী বিন মোর্ত্তজার মতো এতো বড় একজন লিডার আছেন। সালাউদ্দিন স্যারের মতো কোচ আছেন। শহিদ আফ্রিদি-থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজ, আমার মনে হয় আমাদের কাছে ভালো একটা দল আছে। ঘরোয়ায় ভালো করা রকিবুল হাসান আছে, আরিফুল হক আছে। আমার কাছে মনে হয় দারুণ একটা টিম, যে টিমে খুব স্বাচ্ছন্দ্যে খেলা যাবে, নিজেদের মতো করে খেলা যাবে। আমার কাছে মনে হয় ঢাকা ঢাকার মতোই টিম হয়েছে।’

১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর। আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। তবে ঢাকা প্লাটুনের ক্রিকেটার মাশরাফী, তামিম, মুমিনুল অনুশীলন শুরু করে দিয়েছেন আগেভাগেই। রোববার মিরপুরের একাডেমি মাঠে তাদের সঙ্গে যোগ দেন বিজয়-আরিফুলরা।

Reneta

এবার বিপিএল হচ্ছে বিসিবির ব্যবস্থাপনা ও পরিচালনায়। রাখা হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সপ্তম আসরকে বিশেষীকরণ করে নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। সাতটি দলকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন একজন করে বোর্ড পরিচালক।

প্রচলিত রীতির বাইরে গিয়ে বিপিএল করায় জৌলুস কমে যাবে কিনা, এ প্রশ্নের জবাবে বিজয় শোনালেন ইতিবাচক উপলব্ধির কথা, ‘আসলে আমার কাছে মনে হয় উন্মাদনা একইরকম থাকবে। বিপিএল মানেই আলাদা এক উত্তেজনা দেশের প্রতিটা ক্রিকেটভক্তের জন্য। তারা খেলা দেখতে আসে, খেলা উপভোগ করতে আসে। আমার কাছে মনে হয় এটার কোনো পরিবর্তন হবে না। আমরা যারা খেলোয়াড় আছি তারা খুব রোমাঞ্চিত। আমাদের সাথে সাথে যারা দর্শক আছে, যারা ক্রিকেট পছন্দ করে, সবারই উৎসাহ থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT