চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল থ্রি’র নিলামের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ন ২২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

শুরু হয়েছে বিপিএল থ্রি’র নিলামের আনুষ্ঠানিকতা। রাজধানীর ব্লু ওয়াটার রেডিসনে সকাল ১১টা থেকে শুরু হয় রুদ্ধদ্বার এ লটারি পর্ব। এ আসরের মূল আকর্ষণ আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ হওয়ার পর অন্যান্যদের দল লটারি হবে।

প্রথমে ৩১ অক্টোবর পরে ২৬ অক্টোবর বলা হলেও শেষ পর্যন্ত বিপিএলের কাঙ্খিত লটারি পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ। বিপিএল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে আগামী ২ নভেম্বর জিম্বাবুয়ে আসার কারণে ফ্রাঞ্জাইজিদের হাতে বেশি সময় থাকবে না। জাতীয় দলের খেলোয়াড়দের জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে ডাকা হলে ফ্রাঞ্চাইজিরা আর তাদের সঙ্গে কাজ করতে পারবে না। এ কারণে, তারিখ পরিবর্তন করা।

বিপিএলের তৃতীয় আসরে মূল একাদশে চারজন বিদেশী খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। একটি দল সর্বোচ্চ ১২ জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়া প্লেয়ার বাই চয়েজ তালিকায় থাকা বিদেশীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন খেলোয়াড়কে কিনতে বাধ্য প্রতিটি দল। বিদেশী খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এ গ্রেডের মূল্য ৭০ হাজার, বি গ্রেড ৫০, সি গ্রেড ৪০ এবং ডি গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার।

বিদেশী খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। এই দুদেশের রয়েছে ৫৩ জন করে ক্রিকেটার।

ভারত বাংলাদেশে কোনো খেলোয়াড় পাঠাবে না। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৩৪, শ্রীলংকার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ এবং অন্যান্য দেশের ১৫ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

স্থানীয় ১২৩ ক্রিকেটারের মধ্যে এ গ্রেডে ১৭, বি গ্রেডে ৩৬, সি গ্রেডে ৪৬ এবং ডি গ্রেডে ২১ জন রয়েছেন। এর মধ্যে ব্যাটসম্যান ৬৩ জন, বোলার ২৫ জন এবং ১৫ জন অলরাউন্ডার রয়েছেন।

Reneta

স্থানীয় খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আইকন ৩৫ লাখ, এ গ্রেড ২৫ লাখ, বি গ্রেড ১৮ লাখ, সি গ্রেড ১২ লাখ এবং ডি গ্রেড ৫ লাখ টাকা।
এবার আসরের সেমিফাইনাল আইপিএলের আদলে হবে। পয়েন্ট টেবিলে গ্র“পের প্রথম এবং দ্বিতীয় দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দল পাবে ফাইনালের ছাড়পত্র। অন্যদিকে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলটি পাবে ফাইনালের ছাড়পত্র।

আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।
টুর্নামেন্টের শুরু ও ফাইনাল হবে ঢাকায়। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়াও দেশের বেশ কিছু জনপ্রিয় শিল্পী ও জনপ্রিয় ব্যান্ড দলও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলবিপিএল থ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT