তৃতীয় আসর শেষ হওয়ার বছর না ঘুরতেই টি-টুয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল’র চতুর্থ আসরের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে এক মাসের বিপিএল ফোর এর আসর। তার আগে ৩০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স অকশন।
সব কিছু চড়ান্ত হয়েছিলো আগেই। বুধবার বিপিএল গর্ভনিং কাউন্সিলের দিনব্যাপী সভার পর অনুষ্ঠানিক ঘোষণা এলো। ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজ শেষ হওয়ার তিনদিনের মধ্যেই মাঠে গড়াবে বিপিএল’র চতুর্থ আসর। তার আগে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের শুরু’র দিনই হবে এবারের আসরের প্লেয়ার্স অকশন।
তৃতীয় আসরে অংশ নেয়া ছ’টি দল থেকে বাদ দেয়া হচ্ছে সিলেট রয়্যালস’কে। মালিকানা বদলে বিপিএল ক্রিকেট কার্নিভালে ফিরে আসছে প্রথম দুই আসরের আলোচিত দুই দল রাজশাহী ও খুলনা।
আগের আসরে অংশ নেয়া ফ্রাঞ্চাইজিরা বিসিবি’র সব পাওনার নিস্পত্তি করেছে। এমনকি টিভি রাইটস হোল্ডারও একই থাকছে।
বিপিএল ফোরে অংশগ্রহনেচ্ছু দল এবং তাদের দেশী বিদেশী ক্রিকেটার ও কোচিং স্টাফের জন্য নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতের কথা শুনিয়েছে আয়োজক বিসিবি।








