চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল আতিথেয়তায় সেজেছে সিলেট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সিলেটের ক্রিকেট মাঠে ক্ষতিগ্রস্ত অংশ, মাঠের চারপাশে নিরাপত্তা বেষ্টনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার। সিএনজির পেছনে পোষ্টার। শিল্পীর তুলির আঁচড় লেগেছে স্টেডিয়ামের প্রধান ফটক, গ্রিন গ্যালারি, টিলা, গ্র্যান্ড স্ট্যান্ডে। সিলেট যেন আরও সুন্দরী। শুধু বিপিএল আসবে বলে।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ৪ থেকে ৮ নভেম্বর এখানে গড়াবে আটটি ম্যাচ। কিন্তু সবকিছুতে এমন সুন্দরের চাদর লাগানোর মূল কারণ আন্তর্জাতিক ম্যাচে।

সিলেটে এর আগে ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ হয়েছে। এখনও গড়ায়নি টেস্ট কিংবা ওয়ানডে। বিপিএল আয়োজনে সাফল্য দেখাতে পারলে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে অন্যান্য ভেন্যুর পাশাপাশি এখানেও হতে পারে কয়েকটি ম্যাচ।

Banglabid

সিলেটের বিপিএল খেলার মাঠে ক্রিকেটাররা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দিয়েছেন বিপিএল ভালভাবে হলে এখানে হবে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ। আমি আশাবাদী আমাদের স্বপ্ন অচিরেই পূরণ হবে। বিপিএল সুন্দরভাবে আয়োজন করে আমরা সে পরীক্ষায় পাশ করতে চাই।’

সিলেটের বিপিএল প্রস্তুতির জন্য কর্মকর্তারা মাঠে পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

২০১৪ সালের মার্চে আইসিসির স্বীকৃতি পায় সিলেট স্টেডিয়াম। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। সুসজ্জিত প্রেস-বক্স, ড্রেসিংরুম ছাড়াও রয়েছে এলইডি জায়ান্ট স্কোরবোর্ড। এটিই বাংলাদেশের একমাত্র ভেন্যু যেখানে শুরু থেকেই খেলোয়াড়দের জন্য রয়েছে চারটি ড্রেসিংরুম। অন্য ভেন্যুগুলো গড়ে ওঠে দুটি ড্রেসিংরুম নিয়ে। পরে অবশ্য আরও দুটি করে ড্রেসিংরুম বানানো হয়।

ছবি: সাজ্জাদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT