চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দুই দলের জন্য জীবনের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছর ছয়টি দল অংশ নিচ্ছে এই ঘরোয়া ক্রিকেট লিগে। এর মধ্যে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজারসের থিম সং লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন।

গানগুলো সংশ্লিষ্ট দলের খেলা চলাকালীন মাঠে এবং অন্তর্জালে শোনা যাচ্ছে। ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা ঢাকা দলের জন্য তৈরি হওয়া গানটির মূখ্য অংশ হলো- ‘জয়ের জন্য লড়বে এবার মিনিস্টার ঢাকা/ ছক্কা চারে বারেবার ঘুরবে রানের চাকা’। এই গানটি গেয়েছেন কিশোর দাস। সুর-সংগীতের কাজটিও সামলেছেন তিনি।

অন্যদিকে সিলেটের নেতৃত্বে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর থিম সংয়ের সুর-সংগীতায়োজন করেছেন সামি মাহমুদ ও শাফি মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন নীলয় আহমেদ ও সামি মাহমুদ। র‍্যাপ করেছেন আর এ মামুন। এর ভিডিও নির্মাণে ছিলেন ফাহাদ খান।

গান দুটি নিয়ে জীবন বলেন, ‘ক্রিকেট আমার কাছে বিশেষ ভালোলাগা। এটা কম-বেশি সকলে জানেন। তাই ক্রিকেট নিয়ে লিখতে বরাবরই ভালো লাগে। খেলা নিয়ে আমার লেখা কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি এবারও সেই ধারা অব্যাহত থাকবে।’

থিম সং লেখা দুই দলের জন্য বিশেষ শুভ কামনাও জানান তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া এই গীতিকার। দুটি দলেরই সাফল্য প্রত্যাশা করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় শুরু হয়েছে আজকের দিনের প্রথম ম্যাচ। যেখানে খেলছে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজারস। যে দলই ভালো খেলবে বাজবে জীবনের লেখা গান।

Reneta

ক্রিকেট নিয়ে এ পর্যন্ত প্রায় ২৫টি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এরমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়া তার লেখা ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলোও বেশ প্রশংসা কুড়ায়।

এর আগে বিপিএলে তিনি লিখেছেন ‘রংপুর রাইডার্স’, ‘ঢাকা প্লাটুন’, ‘রাজশাহী রয়েলস’, ‘মিনিস্টার গ্রুপ রাজশাহী’ প্রভৃতি দলের থিম সং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটগানঢাকাথিম সংবিপিএলরবিউল ইসলাম জীবনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরীক্ষার দাবিতে রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস ঘেরাও

পরবর্তী

সেমিতে ম্যাডিসন, ডাবলসেও বাদ সানিয়া মির্জা

পরবর্তী

সেমিতে ম্যাডিসন, ডাবলসেও বাদ সানিয়া মির্জা

‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT