সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন প্রধান কোচ হয়ে। ১১তম আসরে ফেরা নতুন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস এ ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে টেইটের অন্তর্ভূক্তির কথা জানায় কিংস পরিবার। ২০২১ সালে বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেইট।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল খেলেছিলেন টেইট।
বিপিএল মাঠে গড়ানোর কথা আগামী ২৭ ডিসেম্বর। প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ অক্টোবর।







