৬ টি দল নিয়ে আগামী ২২ নভেম্বর উদ্বোধন হচ্ছে বিপিএলের এবারের আসর। দুপুরে চূড়ান্ত ছয়টি দলের নাম ঘোষণা করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
ফ্র্যাঞ্চাইজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে বেক্সিমকো, চট্টগ্রামের ডিবিএল, বরিশাল পেয়েছে এক্সিউম গ্রুপ, সিলেটের আলিফ গ্রুপ, রংপুরের আই স্পোর্টস এবং কুমিল্লা পেয়েছে রয়েল স্পোর্টিং লিমিটেডের মালিকানা।
৬ দলের মধ্যে নতুন দল হিসেবে অভিষেক হচ্ছে কুমিল্লার। পুরোনোদের মধ্যে এবার অংশ নিচ্ছে না খুলনা ও রাজশাহী। ২২ তারিখ উদ্বোধন হলেও বিপিএল থ্রি’র খেলা শুরু হবে ২৪ নভেম্বর থেকে।







