একসময় বিপাশা বসু আর জন আব্রাহামের প্রেমের চর্চা ছিলো সবার মুখে মুখে। সেই সম্পর্ক অনেক আগেই চুকেবুকেও গেছে। চুপি চুপি বিয়ে করে সংসারীও হয়েছেন জন আব্রাহাম। কিন্তু তবুও সাবেক প্রেমিকার বিয়ে যেনো ঠিক মেনে নিতে পারছেন না জন। বিয়েতে বিপাশাকে শুভকামনাও জানালেন না জন।
তাই সম্প্রতি এক অনুষ্ঠানে বিপাশা বসু সম্পর্কে প্রশ্ন করতেই মাইক রেখে অন্যদিকে চলে যান জন। ১৭ তারিখ সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিপাশা সম্পর্কে প্রশ্ন করেন এবং সাংবাদিক। প্রশ্ন শুনতেই মাইকটা বন্ধ করেন জন, তারপর দূরে তাকান এবং খানিকটা অভিমানী মুখ নিয়েই নেমে যান।
অ্যালোন সিনেমার সহঅভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন বিপাশা বসু। সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধুত্বের ইতিহাস এর আগে গড়েছে বলিউডে। কিন্তু সেই পথে মোটেও হাঁটছেন না জন ও বিপাশা। বিপাশার বিয়ের অতিথিদের তালিকাতেও নাম নেই জনের।
দীর্ঘ যাবত ডেট করেছিলেন বিপাশা ও জন। এরপর হঠাৎ দুজনে আলাদা হয়ে যান। অতঃপর দুজনের মুখদেখাদেখিও বন্ধ। আগামী ৩০ এপ্রিল বিয়ে বিপাশা ও করণের।







