তিন দিনের টেস্টে ভারত ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে মুমিনুল হকের নেতৃত্বধীন বাংলাদেশ ‘এ’ দল। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে শুধু অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ২ রান। আনামুল হক, সৌম্য সরকার এবং সফরে ধারাবাহিক ভাবে ভালো খেলা লিটন দাস ফেরেন শূণ্য রানে।
তবে চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমান এবং নাসির হোসেন হাল ধরলে সম্মানজনক স্কোরের পথে এগোয় বাংলাদেশ। নাসির ৩২ রানে ফিরে গেলে শুভাগত হোমকে সঙ্গী করে স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। সাব্বির ৫৩ ও শুভাগত ১৯ রানে অপরাজিত আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উেইকেট হারিয়ে ১০৬ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন বরুণ অ্যারণ।







