২৩ থেকে ৩৪ রানে যেতে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত। অবশ্য একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। ১১ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারানোয় অক্ষর প্যাটেলকে নামিয়ে দেয়া হয় ব্যাটিং পজিশনে প্রমোশন দিয়ে। তাতেই ঘুরে যায় ম্যাচের চেহারা। আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে এ বাঁহাতি ব্যাটার রেখে যান ভালো অবস্থানে।
ব্যক্তিগত ফিফটির আগে রানআউট হয়ে ফিরেছেন অক্ষর। ৩১ বলে করেন ৪৭ রান।
ধৈর্য্য নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন কোহলি। অপরাজিত আছেন ৩৯ বলে ৪৩ রানে। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৭২ রান। ১৪ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান।
ব্রিজটাউনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্যপ্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।
প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।








