বিপদে পড়ে বিরোধীদের মন্ত্রী হওয়ার প্রস্তাব শ্রীলঙ্কার রাষ্ট্রপতির

বিরোধী দলের নেতা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রস্তাবের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন, পুষ্পস্তবক সহকারে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে জনরোষের মুখে মন্ত্রিসভার ২৬ জন সদস্য পদত্যাগের পর শ্রীলঙ্কার বিরোধীদলের নেতাদেরকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে জাতীয় সংকট সমাধানে বিরোধীদল থেকে সরকারে যোগদানের আহ্বান জানান তিনি।
দ্বীপরাষ্ট্রটি জুড়ে ছড়িয়ে পড়া ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে বেশ কয়েকদিন ধরে।
এরই মধ্যে শ্রীলঙ্কার স্টক এক্সচেঞ্জের ব্লু-চিপ সূচক ৫.৯২ শতাংশ কমে যাওয়ার পর লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ ক্যাবরালও পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র দেওয়ার পর এক টুইট বার্তায় তিনি নিজেই খবরটি জানিয়েছেন।
সরকারের ২৬ জন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে নিজ নিজ পদে বহাল রয়েছেন।






