চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদের বন্ধু হোক ‘৯৯৯’

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
জাতীয় জরুরি সেবা ৯৯৯

‘৯৯৯’ নম্বরের সম্প্রসারিত সেবার উদ্বোধন হয়েছে মঙ্গলবার। এর মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশী সেবা পৌঁছানো সম্ভব হবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এদিন সকালে রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করেন। দেশের যে কোনো নাগরিক জরুরি প্রয়োজনে বিনামূল্যে ৯৯৯ এ কল করে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশনও ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, পুলিশ বিভাগের একটি দক্ষ ও প্রশিক্ষিত দল দিনরাত ২৪ ঘণ্টাই এই সেবা দিয়ে যাবেন। আমরা জানি, গত বছর থেকেই কালিয়াকৈর হাইটেক পার্কে পরীক্ষামূলকভাবে চলছিল জাতীয় হেল্পডেক্স ৯৯৯। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সেবাটি চালু করে। এই সময়ে প্রায় ৩৩ লাখ মানুষ হেল্পডেস্কে কল করেছেন। যাদের ৬৪ শতাংশ পুলিশি সেবা, ৩১ শতাংশ ফায়ার সার্ভিস সেবা এবং ৪ শতাংশেরও বেশি মানুষ এ্যাম্বুলেন্স সেবা নিয়েছে। এই পরিসংখ্যান থেকে নিশ্চিত করেই বলা যায়- এরই মধ্যে সেবাটি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আমরাও নিশ্চিত করেই বলতে পারি, আজকের পর থেকে এই সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ বহুল জনসংখ্যার এই দেশে সাধারণ মানুষকে কিছু কিছু সেবা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ‘৯৯৯’ এ খুব সহজেই তারা সেইসব সেবা নিতে পারবে। তবে উদ্যোক্তাদের একটি বিষয়ে খুব বেশি মনোযোগ রাখতে হবে; কোনো আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সেবা থেকে সাধারণ মানুষ যেনো মুখ ফিরিয়ে না নেয়। আমরাও চাই সরকারের এ উদ্যোগ সাফল হোক। ‘৯৯৯’ হয়ে উঠুক জনগণের বিপদের বন্ধু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯জাতীয় জরুরি সেবা ৯৯৯
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT