চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগ সহজ করতে মার্চেই এক দরজায় বেজার ২৫ সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

দেশে বিনিয়োগ তরান্বিত করতে আগামী ২০১৯ সালের মার্চের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিয়োগকারীদের এক দরজায় (ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস) সব ধরণের সেবা প্রদান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক অঞ্চলে পরিসেবা প্রদানকারী ও গ্রহণকারীরা কিভাবে বেজার কেন্দ্রীয় ওএসএস সেবা পাবে সে বিষয়ে ধারনা দিতে এই সেমিনারের আয়েজন করা হয়।

সেমিনারে পবন চৌধুরী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সুবিধার্থে বর্তমানে বেজা থেকে ১১টি সেবা একই জাগায় দেয়া হচ্ছে। যেমন, ভূমির ইজারা, প্রকল্প ক্লিয়ারেন্স, ভিসা রিকমেন্ডেশন, ওয়ার্ক পারমিট, আমদানির অনুমতি, রপ্তানি অনুমতি, ভিসা সহযোগিতা, লোকাল ক্রয়/বিক্রয়, নমুনা আমদানি ও রপ্তানি।

এছাড়া ডিসেম্বরের মধ্যে আরো ৫টি সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তবে ১৯ সালের মার্চের মধ্যে একই দরজায় ২৫ টি সেবা অর্থাৎ সব সেবা দেয়া হবে।

তিনি বলেন, বেজা এ বছর ওএসএস সেবা চালু করার পর থেকে এই পর্যন্ত ৩১টি প্রকল্প ক্লিয়ারেন্স, ১৭৬টি আমদানি অনুমতি, ৪৬৯টি রপ্তানি অনুমতি, ১১৩টি ভিসা সহযোগিতা এবং ৩টি ওয়ার্ক পারমিটের অনুমোদন দিয়েছে।

Reneta

দুর্নীতির বিষয়ে পবন চৌধুরী বলেন, যেকোনো প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। নতুবা বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না। এছাড়া কর্মকর্তাদের মনমানসিকতায়ও পরিবর্তন আনা দরকার। এক্ষেত্রে বেজা অনেক এগিয়ে রয়েছে। ওএসএসে কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা কিংবা কোনো দুর্নীতিতে জড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিধান রেখে ওএসএস গঠন করা হয়।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান বলেন, বেপজার ওয়ান স্টপ সার্ভিস নাই। তবে এর যে আইন এবং প্রক্রিয়া রয়েছে তা অত্যন্ত বিনিয়োগবান্ধব। যা ওয়ান স্টপ সার্ভিসের মতই।

জাইকার সিনিয়র প্রতিনিধি ইয়োসিবুমি বিতো বলেন, জাইকা বেজাকে এ ধরণের সহযোগিতা করতে পেরে আনন্দিত।

তিনি বলেন, প্রথমে জাইকার পরিকল্পনা ছিল এই সেবা শুধু জাপানি বিনিয়োগকারীদের দেয়া হবে। কিন্তু পরে বেজার নির্বাহী চেয়ারম্যানের অনুরোধে অন্যান্য সব অর্থনৈতিক জোনে ওএসএস এর সেবা প্রদান করার সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

তবে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না।

বিনিয়োগকারীদের এক দরজায় সব সেবা দিতে বেজার একক প্রচেষ্টায় ২০১৫ সালে ওএসএস আইন প্রণয়নের উদ্যোগ নেয়। এরপর ২০১৮ সালে জাতীয় সংসদে আইন পাশ হয়। জাইকা কতৃক নির্ধারিত সময়ে সফটওয়্যার প্রস্তুত ও ওএসএস সিস্টেম স্থাপনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিনিয়োগসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT