চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগ আকর্ষণে চালু ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৪, জুন ২০২১
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

দেশের আইটি খাতে বিনিয়োগ আকৃষ্ট ও দেশীয় আইটি কোম্পানীর সাথে যুক্তরাজ্যের আইটি কোম্পানীর ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ আইটি কানেক্ট -ইউকে ডেস্ক bhcl.itconnect.gov.bd শীর্ষক ভার্চুয়াল ডেস্ক চালু করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল বৃহস্পতিবার এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন।

আজ শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

Banglabid

এতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষ্যে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে স্থাপিত ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ মূলত বাংলাদেশ-ইউকে বিটুবি আইটি কানেক্টিভিটি হাব, যা দেশের আইটি কোম্পানীর সাথে যুক্তরাজ্যের আইটি কোম্পানীর ব্যবসায়িক সংযোগ, সাক্ষাৎকারের ব্যবস্থা, যুক্তরাজ্যের থেকে বাজার থেকে বিনিয়োগ আনায় ভুমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর সঞ্চালনায় ‘বাংলাদেশ ও ইউকে এ্যাট ৫০: ফোরজিং এ ডিজিটাল ইকোনমি পার্টনারশীপ’ শীর্ষক এক আলোচনায় দক্ষিণ এশিয়া এবং যুক্তরাজ্যের বৈদেশিক, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসে (এফসিডিও) কমনওয়েলথ প্রতিমন্ত্রী লর্ড আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্রিটিশ কম্পিউটার সোসাইটির ইন্টারন্যাশনাল ডিরেক্টর কারণ স্টিফেন টোয়েড, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বক্তব্য দেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, যুক্তরাজ্য ব্যবসা এবং বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার। পরিবেশ, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে দু’দেশের ব্যবসা এবং বিনিয়োগের প্রসার ঘটছে। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধিতে চালু করা হলো‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ শীর্ষক ভার্চুয়াল প্লাটফর্ম, যা একদিকে যেমন প্রযুক্তি, বিপিও এবং দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে সহযোগিতার করবে, অন্যদিকে দেশের আইটি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধিতে ভুমিকা রাখবে।

Reneta

তিনি বলেন, গত এক দশকে দ্রুত ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ এলাকা মোবাইল ফোন কভারেজের আওতায় এবং ইন্টারনেট ব্যবহারকারি ১১ কোটি ১৩ লাখের বেশি। উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার ফলে আউটসোর্সিং, ই-কমার্স, এফ-কমার্সের এবং ইগভর্নমেন্ট কাযর্ক্রম বিস্তৃত হয়েছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট, কনট্যাক্ট ট্রেসার, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কমার্স করোনা মহামারিতে মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। মোকাবেলায় ভুমিকা রাখছে।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে বাড়ি বসে কাজ করা থেকে কৃষি সরবরাহ সচল রাখার ফলে করোনা মহামারির সময়েও ৫ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে দু’দেশের মধ্যে উদ্ভাবন এবং আইসিটি খাতে ব্যবসায়িক সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে অংশীদারিত্ব গড়ে তোলায় দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরামরার্শ দেন।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ও কারিগরি ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে গবেষণা এবং উন্নয়ন (আর অ্যান্ড ডি), উদ্ভাবন, জ্ঞানের আদান-প্রদান, প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার হাত প্রসারিত করতে চাই। একই সাথে যৌথ প্রকল্প গ্রহণ, ওয়ার্কশপ, সেমিনার, টেক সামিট ও প্রদর্শনীরও আয়োজন করতে চাই।

পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) এর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফের সঞ্চালনায় ‘ইজ বাংলাদেশ ইউকে’স নেক্সট আউটসোর্সিং পার্টনার’ ও পাথফাইন্ডার এবং ইনফিনিটি টেক এর চেয়ারম্যান ইফতি ইসলাম এর সঞ্চালনায় ‘টেক স্টার্টআপস বাংলাদেশ-দ্য নেক্সট ইউনিকর্ন’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের প্রযুক্তি খাতের ব্যবসায়ী ও নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

পরবর্তী

আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস

পরবর্তী

আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন নৌপ্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT