চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা মেঘে বজ্রপাত, টেস্ট থেকে অবসরে ডি কক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সাদা পোশাকে হঠাৎ অবসরের কথা জানান ২৯ বর্ষী বাঁহাতি ওপেনার। কারণ জানিয়েছেন পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত। ওয়ানডে ও টি-টুয়েন্টি চালিয়ে যাবেন।

‘সিদ্ধান্তটা নেয়া মোটেই সহজ ছিল না। অনেক সময় ধরেই আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। কোনটা আমার জীবনে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত সেটি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।’

খুব শিগগিরই বাবা হতে চলার ব্যাপারটিও এদিন নিশ্চিত করেছেন ডি কক। বর্ধিত হওয়ার অপেক্ষায় থাকা পরিবারকে আরও বেশি সময়ে দেয়ার জন্যই টেস্ট থেকে সরে দাঁড়ানো।

‘খুব শিগগিরই আমার এবং সাঁশার (স্ত্রী) প্রথম সন্তান পৃথিবীতে আসছে। আমি পরিবারকে ভালোবাসি। তাই বাবা হওয়ার গুরুত্বপূর্ণ সময়টা তাদের সাথেই কাটাতে চাই।’

বিদায়বেলায় টেস্ট ক্রিকেট ও নিজের দেশের প্রতি ভালোবাসার কথা বলতে ভোলেননি ডি কক। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারটিও নিশ্চিত করেছেন।

‘টেস্ট ক্রিকেটকে ভালোবাসি এবং এই ফরম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বেশ আনন্দের ব্যাপার ছিল। দলের অনেক উত্থান-পতনের সঙ্গী ছিলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই আমার কোচ, সতীর্থ, ম্যানেজমেন্ট, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের।’

Reneta

‘ক্রিকেটে এটা আমার পাকাপাকি বিদায় নয়। সাদা বলের ক্রিকেটে থাকছি এবং এই দুই ফরম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সবসময়ই প্রস্তুত।’

২০২১ সালে সাউথ আফ্রিকার অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়ক হয়েছিলেন ডি কক। একই বছরের শেষদিকে এসে টেস্ট থেকে সরে দাঁড়ালেন।

ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বর্ণীল টেস্ট ক্যারিয়ারে মাত্র ৫৪টি ম্যাচে থেমে গেলেন। যাতে ৩৮.৮২ গড়ে রান করেছেন ৩,৩০০। ২২ ফিফটি ও ৬ সেঞ্চুরির মাঝে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১৪১ রানের। ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং আছে নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি ককলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT