চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা দোষে ৯ বছর জেল খেটে আবার স্কুলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

বোমা হামলায় অভিযুক্ত হয়ে বিনা দোষে ৯ বছর জেলখাটা এক শিক্ষক বেকসুর খালাস পেয়ে আবারও ফিরে গেছেন শিক্ষকতায়। নতুনভাবে জীবন শুরু করতে গিয়ে ভারতের এই শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে পেয়েছেন।

জেল থেকে মুক্তির এক মাস পর ৩৭ বছর বয়সী আবদুল ওয়াহিদ শেখ শিক্ষক হিসেবে মুম্বাইয়ের একটি স্কুলে কর্মজীবন শুরু করেন।

নতুন করে জীবন শুরু করা নিয়ে ওয়াহিদ জানান, জেল খাটা ব্যক্তিকে সাধারণত যেসব নেতিবাচক মন্তব্য শুনতে হয় সেগুলো তার বেলায় হয়নি।

নতুন জীবনে কিছুটা অস্বস্তি হলেও মানিয়ে নেয়া প্রসঙ্গে ওয়াহিদ হাসিমুখে বলেন,‘আমার এক সহকর্মী ঠাট্টা করে বলেন, জেলেই ভালো ছিলেন, এই দুষ্টু শিশুরা আপনার মাথায় চড়ে বসবে’।

সহকর্মীরা বেশ আন্তরিকভাবেই তাকে গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যেও শিক্ষক ওয়াহিদকে নিয়ে সেরকম গুঞ্জন নেই। ওয়াহিদ জানান, শিশুদের পড়ানোর সময় তিনি শিক্ষক হিসেবে নিরেট যুক্তি দিয়ে পড়ান এবং কোনো ভ্রান্ত ধারণা দেন না।

জেল ফেরত ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে আপত্তি করেনি সংশ্লিষ্ট স্কুলের পরিচালক সংস্থা আঞ্জুমান-ই-ইসলাম ট্রাস্ট। ট্রাস্টের প্রেসিডেন্ট ড. জহির কাজী মনে করেন,‘ ওয়াহিদকে নিয়ে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা কিংবা অবিশ্বাস নেই। তারপরেও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ভুলের শিকার একজন মানুষ ও তার পরিবারের পাশে দাড়িয়েছি’।

Reneta

২০০৬ সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হন দক্ষিণ মুম্বাইয়ের বাসিন্দা ওয়াহিদ। দীর্ঘদিন কারাগারে থাকার পর গত মাসে ভারতের আদালত তাকে বেকসুর খালাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতশিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT