চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর পেল শাকিবের ‘ভাইজান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

মুক্তির ঘোষণা আসার পর ‘ভাইজান এলো রে’ ছবি নিয়ে অনেক প্রতীক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশে মুক্তির অনুমতি দিয়েছে। আজ (সোমবার) ছবিটি চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়।

এরপর সেন্সর সদস্যরা ছবিটি আনকাট ছাড়পত্র প্রদান করে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব আলী সরকার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘ভাইজান এলো রে’ আনকাট সেন্সর দেয়া হয়েছে। ছবিটি আমি নিজেও দেখেছি সেন্সরে। আমার কাছে ভালো লেগেছে।

তিনি বলেন, এমন ছবিই দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। যারা ছবিটির সঙ্গে জড়িত তারা চাইলে এবার মুক্তি দিতে পারবেন। আর কোনো বাঁধা নেই।  সেন্সর বোর্ডের আরেক সদস্য, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ভাইজান এলো রে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্রে দেয়া হয়েছে।

আমদানি করে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বিনিময়ে ওপারের জন্য থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’। বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানটি গেল বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়। আজ (সোমবার) দুপুরের পর প্রদর্শনের পর কর্তন ছাড়াই সেন্সরের কাঠগড়া পেরোয় ‘ভাইজান এলো রে’।

এটি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পায় ‘সুলতান’ ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

Reneta

পাশাপাশি ছবিতে শাকিবের পারফর্মেন্স ভিন্নমাত্রা যোগ করেছে। শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলো রে ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে এসকে মুভিজ।

আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠান জানায়, ‘ভাইজান এলো রে’ কত হলে মুক্তি পাবে সেটা আরও দুদিন পর জানা যাবে। তবে ভালো ভালো সিনেমা হলগুলো ছবিটি চালাতে চাচ্ছে আমদানিকারন প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে মুভিজভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT