বিনোদন

স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলেন সোনম

চ্যানেল আই অনলাইন- সোনম কাপুর প্যাডম্যান

চ্যানেল আই অনলাইন- সোনম কাপুর প্যাডম্যান

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার, রাধিকা আপ্তে ও সোনম কাপুরের নতুন চলচ্চিত্র ‘প্যাডম্যান’।

জোর প্রচারণা চালাচ্ছেন চলচ্চিত্রের সব কলাকুশলীরা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ এর সাথে সংঘর্ষ এড়ানোর জন্য মুক্তির তারিখ পিছিয়ে গেলেও থেমে নেই প্রচারণার কাজ।

২০১৮ তে বছরের নিজের প্রথম ছবির জন্য সোনম কাপুর বাদ দিচ্ছেন না কোন প্রচারণা কৌশলই। প্যাডম্যান এর পরিচালক আর বালকিকে নিয়ে সম্প্রতি এক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন সোনম। সেখানে শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা শেষে ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দেন সোনম। একই সঙ্গে পিরিয়ড চলাকালীন স্বাস্থ্য নিয়েও সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন সোনম।

একদম সাধারণ সাজে, সাধারণ এক কুর্তি পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে একেবারে চমক দিয়ে দেন সোনম কাপুর। পছন্দের নায়িকার সাথে কথা বলে আর তাঁর হাত থেকে স্যানিটারি ন্যাপকিন পেয়ে দারুণ খুশি স্কুলের শিক্ষার্থীরা।

‘প্যাডম্যান’ মুক্তি পাবে ফেব্রুয়ারির ৯ তারিখে। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:অক্ষয় কুমার পদ্মাবত পদ্মাবতী প্যাডম্যান রাধিকা আপ্তে সঞ্জয় লীলা বানসালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…