চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে এইডসের চিকিৎসা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

এইডসের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা অন্যান্য রোগের ন্যায় সরকার বিনামূল্যে দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন: দেশের ১১টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীরা বিনামূল্যে সরকারি এই চিকিৎসা সেবা পাচ্ছে। করোনার এই সংকটকালেও সরকার এইডস  রোগীদের পরীক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।

জাহিদ মালেক জানান: নিকট ভবিষ্যতেই এইচআইভি টেস্টিং কার্যক্রম দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সম্প্রসারণ করা হবে।

বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারদান জং রানা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Reneta

এসময় সড়কে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান: শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলোর সাথে আমরা সহানুভূতিশীল রয়েছি। তবে সড়কে এভাবে দলবেধে চলাফেরা করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এতে আন্দোলনকারীদের পাশাপাশি তাদের পরিবারও আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে। সেই বিষয়টিও তাদেরকে ভাবতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনামূল্যে চিকিৎসা সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭২ ঘণ্টায় একাধিক জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৮, ২০২৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

জুলাই ৮, ২০২৬

ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT